শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বদলগাছীতে ৭ম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কলেজ ছাত্র গ্রেফতার

সাগর হোসাইন, বদলগাছী, প্রতিনিধি:   |   শুক্রবার, ১৬ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৯২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বদলগাছীতে ৭ম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কলেজ ছাত্র গ্রেফতার
১০

নওগাঁর বদলগাছীতে ৭ম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কলেজ ছাত্র মোরসালিন (সানি) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। কলেজ ছাত্র মোরসালিন (সানি) নওগাঁ ডিগ্রী কলেজের ছাত্র বলে জানা যায়, উপজেলার কোলা ইউনিয়নের কোলা গ্রামের ফারুক হোসেনের ছেলে।

মেয়েটির বাবা জানায়, আমি কর্মক্ষেত্র টাঙ্গাইলে থাকি। গত ১৪ মে (বুধবার) বিকালে আমার স্ত্রী ফোনে জানায় মেয়ের রক্তপাত সহ শারীরিক সমস্যা হচ্ছে। স্থানীয় এক ডাক্তারকে দেখানো হলে ডাক্তারের পরামর্শে জরুরী ভিত্তিতে মেয়েকে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ধর্ষণের বিষয়টি প্রকাশ পায়।

মেয়ে জানায়, তাকে বিয়ের প্রলোভন দিয়ে কোলা বাজারের পাশে বসবাসরত ফারুক হোসেনের ছেলে মোরসালিন (সানি) ধর্ষণ করেছে। গত বুধবার দুপুরে তাদের বাসায় কেউ না থাকার সুযোগে মোরসালিন গল্প করার জন্য স্কুল ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে। মোরসালিন উচ্চ মাধ্যমিকে লেখা-পড়া করে।

মেয়ের বাবা আরো জানায়, বৃহস্পতিবার জয়পুরহাট হাসপাতালে কৌশলে মোরসালিনকে ডেকে নিয়ে আটকে রেখে থানায় খবর দিলে বদলগাছী থানা পুলিশ বৃহস্পতিবার রাতে জয়পুরহাট হাসপাতাল থেকে মোরসালিনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, ওই মেয়ে স্বীকারোক্তি দিয়েছে তাঁর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেছে। সে আঘাত প্রাপ্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মেয়ের বাবা বাদি হয়ে ধর্ষণ মামলা করেছে। মোরসালিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com