শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বদলগাছীর ঢাবি শিক্ষার্থী ছাত্রী আনিকা মেহেরুন্নেসা সাহির হোস্টেল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার।

সাগর হোসাইন   |   সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ২৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বদলগাছীর ঢাবি শিক্ষার্থী ছাত্রী আনিকা মেহেরুন্নেসা সাহির হোস্টেল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার।
৩০

রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি ছাত্রীনিবাস থেকে আনিকা মেহেরুন্নেসা সাহি (২৪) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বুয়েটের এক শিক্ষার্থীকে হেফাজতে নিয়েছে পুলিশ। রোববার দিবাগত রাত ১১টার দিকে এলিফ্যান্ট রোডের মকসুদ টাওয়ারের ৮ তলার একটি কক্ষে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় রাত পৌনে ২টার দিকে আনিকাকে ঢাকা মেডিকেলে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা গেছে, অনিকা ঢাবির ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ছিলেন।

তিনি নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়ন এর চেয়ারম্যান ফিরোজ হোসেনের মেয়ে তাঁর বাবা আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত থাকলে ও মেয়েটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার রাজপথে সক্রিয় ছিল। নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) বিরাজ মিস্ত্রি বলেন, মকসুদ টাওয়ারের ৮ তলার একটি কক্ষ থেকে ওই শিক্ষার্থীর অচেতন দেহ উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন উদ্দিন বলেন, হোস্টেলে তিনি কয়েকজন মেয়ের সঙ্গে থাকতেন। আত্মহত্যার কারণ কি তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com