শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বদলগাছীর পশুরামপুর এলাকা থেকে ১৯৫ পিচ ট্যাপেন্টাডল সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫

সাগর হোসাইন,বদলগাছী প্রতিনিধিঃ   |   রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বদলগাছীর পশুরামপুর এলাকা থেকে ১৯৫ পিচ ট্যাপেন্টাডল সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫
২৪

নওগাঁর বদলগাছী উপজেলার পশুরামপুর এলাকা থেকে ১৯৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

আটককৃতরা হলেন, পরশুরামপুর গ্রামের দেলোয়ার হোসেন ছেলে মো. হোসাইন (২৯), ফরহাদ হোসেনের ছেলে সাহাদাত হোসেন শামীম (২০) এবং জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার গনিপুর গ্রামের মামুনুর রশিদ ছেলে ছামীউল হাসান (১৯)। এ সময় রাসেল (২৮) নামে একজন কৌশলে পালিয়ে যায়।

র‌্যাব জানান, গ্রেফতারকৃত হোসাইন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নওগাঁর সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে সাহাদাত, ছামিউল ও পলাতক রাসেলের মাধ্যমে বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীদের গতিবিধি পর্যবেক্ষণ করে পহেলা ফেব্রুয়ারি আনুমানিক সাড়ে ৫ ঘটিকায় পশুরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় এবং সাক্ষীদের উপস্থিতিতে হোসাইন, সাহাদাত ও ছামিউল এর নিকট রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ১৯৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী বদলগাছী থানায় একটি মামলা দায়ের করা হয় বলেও জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com