শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বনাঢ্য আয়োজনে মাদার তেরেসা অ্যাওয়ার্ড-২০২৬, সম্পন্ন

চট্টগ্রাম প্রতিনিধি   |   শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বনাঢ্য আয়োজনে মাদার তেরেসা অ্যাওয়ার্ড-২০২৬, সম্পন্ন
৯৯

চট্টগ্রাম ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো মাদার তেরেসা অ্যাওয়ার্ড -২০২৬

বাংলাদেশ গ্রিন লিফ কালচারাল ফোরাম ও মাদার তেরেসা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শুক্রবার চট্টগ্রামের ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট এ জমকালো আয়োজনের মধ্য দিয়ে মাদার তেরেসা অ্যাওয়ার্ড-২০২৬, শেষ হয়েছে।
গ্রীনলিফ ম্যাগাজিন সম্পাদক, সংগঠক তসলিম হাসান হৃদয় ও যেরিন সুবার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় কিংবদন্তী লিজেন্ড শিল্পী রেনু রোজিনা, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি, জাহেদুল করিম কচি, প্রধান বক্তা, এ আর এম, চেয়ারম্যান, আমাদের আলোকিত সমাজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় সংগীত শিল্পী রবি চৌধুরী, কামরুল কায়েস চৌধুরী, পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর চেয়ারম্যান জনাব কামরুল কায়েস চৌধুরী, মো: শওকত হোসেন পিপিএম, প্রতিষ্ঠিতা বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন, ওসমান গনী মনসুর, লায়ন মতিউর রহমান সৌরভ, পরিচালক, মাদার তেরেসা ফাউন্ডেশন, সম্পাদক, প্রকাশক দ্যা পিপলস ভিউ, শাখাওয়াত হোসেন শুভ, চেয়ারম্যান, ম্যারেজ সলুশন বিডি, মিডিয়া ব্যাক্তিত্ব কারু কৃষাণ, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদার তেরেসা ফাউন্ডেশন এর পরিচালক ফরিদা আক্তার, এছাড়াও উপস্থিত ছিলেন অনেক গুনীজন ও মানবিক ব্যাক্তিত্ব।
পবিত্র কুরআন তেলোয়াত, শহীদ স্মরণে এক মিনিট নিরবতা পালন ও জাতীয় সংগীত এর মাধ্যমে অনুষ্ঠানের শুরু করেন। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ মানবিক, সামাজিক অবদানের জন্য ৩৫ টি ক্যাটাগরিতে বিশিষ্ট ব্যক্তিবর্গকে মানবিক সম্মাননা প্রদান করা হয়।
রত্নগর্ভ মা সম্মাননা পান পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী এর মমতাময়ী মা, কিংবদন্তী অভিনেত্রী রেনু রোজিনা, রবী চৌধুরী, মানবিক মানুষ হিসেবে সম্মাননা পান মানবিক পুলিশ শওকত হোসেন পিপিএম, জিনাত আরা বেগম, সাংবাদিক ও সামাজিক ক্ষেত্রে জনাব জাহিদুল করিম কচি, সর্বোচ্চ রক্তদানে জাবেদ নাসিম, সেরা মানবিক সংগঠন ফুলের হাসি ফাউন্ডেশন সহ বিভিন্ন সেক্টরে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গুনীজন সম্মাননা, সার্টিফিকেট প্রদানের পাশাপাশি আয়োজিত হয় জনপ্রিয় কোরিওগ্রাফার আলমগীর হোসেন আলোর কোরিওগ্রাফিতে সাংস্কৃতিক অনুষ্ঠান।
কিংবদন্তী অভিনেত্রী রেনু রোজিনা বলেন, যে দেশে গুনীর কদর নাই সেই দেশে গুনীরা জন্ম নেয়না, আজ আমি অনেক আনন্দিত ও গ্রীনলিফ ও মাদার তেরেসা ফাউন্ডেশনের নিকট কৃতজ্ঞতা রইলো। তারা এভাবে গুনীদের সম্মানিত করে যাবে এই প্রত্যাশা করি।
গ্রীণ লিফ ম্যাগাজিন সম্পাদক ও বিজিসিএফ পরিচালক তসলিম হাসান হৃদয় বলেন, আমরা সব সময় চেষ্টা করি ভালো কিছু করতে, সমাজের ভালো কাজের মূল্যায়ন করতে সেই সাথে গুনীদের সম্মান করতে, গ্রীণ লিফ ও মাদার তেরেসা ফাউন্ডেশন গুনীজনদের সম্মাননার ধারাবাহিকতা বজায় থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com