শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বন্ধ ক্যাম্পাসে ক্ষুধার্ত প্রাণীদের পাশে জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

জবি প্রতিনিধি:   |   রবিবার, ২২ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বন্ধ ক্যাম্পাসে ক্ষুধার্ত প্রাণীদের পাশে জবি ছাত্রদল নেতা শাহরিয়ার
১০৭

বন্ধ ক্যাম্পাসে অভুক্ত প্রাণীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো শাহরিয়ার হোসেন।

আজ রবিবার (২২ই মার্চ) ক্যাম্পাসের কুকুর বিড়ালদের মাঝে খাবার বিতরণ করেন তিনি।

ক্যাম্পাস বন্ধ থাকায় অনেক প্রাণী নিয়মিত খাবার পান না। তাদের ক্ষুধা মেটাতে ও কষ্ট লাঘবে এই খাবার বিতরণের উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি।

এ বিষয়ে শাহরিয়ার হোসেন বলেন, “রাস্তা ও ক্যাম্পাসে থাকা অনেক প্রাণী প্রতিদিন খাবারের জন্য সংগ্রাম করে। তাদের কথা ভেবেই এই আয়োজন। আমরা চাই, সবাই নিজ নিজ অবস্থান থেকে এসব নির্বাক প্রাণীর পাশে দাঁড়াক।”

জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “ক্যাম্পাসে নিয়মিত শিক্ষার্থীদের উপস্থিতি না থাকায় এসব প্রাণী খাবার সংকটে পড়েছে। তাদের কষ্ট লাঘবে আমাদের এই ছোট উদ্যোগ। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।”

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা সবসময় অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এই প্রাণীগুলোরও বেঁচে থাকার অধিকার আছে। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তাদের জন্য কিছু করার চেষ্টা করছি।”

খাবার বিতরণকালে জকসুর পরিবহন সম্পাদক ও ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহিদ হোসেনসহ সংগঠনটির একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com