মাসুদ রায়হান: | রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | ৬৭ বার পঠিত | পড়ুন মিনিটে
গত গভীর সাগরে নিম্নচাপ ও ভারী বৃষ্টির কারণে মনিরামপুর উপজেলার বিভিন্ন গ্রামে বন্যার সৃষ্টি হয়েছে সরজমিনে দেখা যায় উপজেলার কুশারী কোনাও বাজিত পুর গ্রামের কয়েকশত পরিবার পানিতে তলিয়ে গেছে।
অধিকাংশ বাড়ির উঠানে হাঁটুপানি অনেকের ঘরের ভিতরে পানি ঢুকে পড়েছে যার ফলে ঘরের ভিতর মাচা তৈরি করে রাত যাপন করছে। অনেক নলকূপ পানির নিচে ফলে বিশুদ্ধ পানির সংকটে পড়েছে অনেক পরিবার।
অনেকের কাচা ঘর ভেঙ্গে পড়েছে, এতে করে তাদের নির্ঘুম রাত কাটছে, রান্না ঘরে পানি উঠতে ঠিক মতো রান্না করতে পারছে না। গো খাদ্য সংকটে পড়া-ই কম দামে তাদের গৃহপালিত পশু বৃক্রি করে ফেলছে।
দিনে দিনে বন্যার পানি বৃদ্ধি পাওয়াই মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে। মাজেদা বেগম বলেন তার বসবাসের এক মার্ত ঘরঠি পড়ে যাওয়ার কারনে সে চরম হতাশা নিয়ে দিন পার করছে, রান্না ঘরে পানি উঠতে ঠিক মতো রান্না করতে পারছে না।
স্বপন কুমার রাহা বলেন এত পানি আমার বয়সে কোন দিন দেখিনি, তবে শ্রী নদী দখল করে ঘের বানানো বা অপরিকল্পিত ভাবে বাদ দিয়ে মাছ চাষ করার জন্য পানি বের হতে না পারার কারনে এমন অবস্থার সৃষ্টি হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com