শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ববি সংস্কার আন্দোলনে ২৪ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

আবির হোসেন ওমর ববি প্রতিনিধি,   |   সোমবার, ২৫ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ববি সংস্কার আন্দোলনে ২৪ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের
৪৫

অবকাঠামোগত উন্নয়ন, বিশ্ববিদ্যালয়ের আয়তন বৃদ্ধি ও নিরাপদ পরিবহন ব্যবস্থার দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। রোববার (২৪ আগস্ট) মহাসড়ক অবরোধ কর্মসূচি থেকে শিক্ষার্থীরা জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না করলে তারা আরও কঠোর আন্দোলনে যাবে। এর অংশ হিসেবে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করার হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিষ্ঠার ১৪ বছরেও বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সংকট কাটেনি। পর্যাপ্ত শ্রেণিকক্ষ, শিক্ষক, আবাসন ও পরিবহন সুবিধা না থাকায় শিক্ষার্থীদের নিয়মিত ভোগান্তি পোহাতে হচ্ছে। দীর্ঘ ২৭ দিন ধরে আন্দোলন চালালেও প্রশাসন কিংবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলেও দাবি করেন তারা।

২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অমিও মন্ডল জানান, আমরা দীর্ঘ ২৭ দিন যাবত বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করেছি কিন্তু রাষ্ট্র, ইউজিসি বা শিক্ষা মন্ত্রণালয় এমনকি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদের সাথে যোগাযোগ করা করা হয়নি। আজকে আমরা ৩০ মিনিট প্রতীকি সড়ক অবরোধ করেছি এবং বাধ্য হয়ে আমাদের সাথে যোগাযোগ করার জন্য কতৃপক্ষকে ২৪ ঘন্টার আন্টিমেটাম দিয়েছি। তাও যোগাযোগ করে আমাদের দাবি না মানলে আমরা ঘোষণা দিচ্ছি দক্ষিণবঙ্গ ব্লকেড করবো। আরেক শিক্ষার্থী মো. রিপন জানান, ২৪ ঘন্টার মধ্যে আমাদের সাথে কোনো প্রকার যোগাযোগ না করা হলে শুধু মহাসড়ক নয়, প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দিয়ে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থা অচল করতে বাধ্য হবো আমরা। এছাড়াও একাডেমিক ভববের তীব্র সংকটের জন্য কীর্তনখোলার তীরে গড়ে ওঠা বিভিন্ন ভবন দখল করারও হুশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। উল্লেখ্য, ২৮ জুলাই বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলন শুরু করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরবর্তীতে ২৯ জুলাই শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে অবকাঠামোগত উন্নয়ন, বিশ্ববিদ্যালয়ের আয়তন বৃদ্ধি ও নিরাপদ পরিবহন ব্যবস্থার জন্য তিন দফা দাবি উত্থাপন করেন তারা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com