শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বরগুনায় ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি; সভাপতি মাহাদী ও সাধারণ সম্পাদক মহিব্বুল্লাহ

বরগুনা প্রতিনিধি :-   |   রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বরগুনায় ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি; সভাপতি মাহাদী ও সাধারণ সম্পাদক মহিব্বুল্লাহ
৪৩০

২৭ ডিসেম্বর শনিবার বরগুনা প্রেসক্লাবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

জেলা শাখার আহ্বায়ক এম মাহাদী হাসান আল হাদীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ।

সম্মেলন শেষে ২০২৬ সেশনের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা সভাপতি হিসেবে এম মাহাদী হাসান আল হাদীকে সভাপতি, আব্দুর রহমানকে সহ-সভাপতি এবং মহিব্বুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণাপূর্বক শপথ পাঠ করানো হয়।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা সভাপতি ও বরগুনা-২ আসনের হাতপাখা প্রতিকের এমপি প্রার্থী মুফতী মিজানুর রহমান কাসেমী, জেলা সেক্রেটারি মাওলানা আব্দুস শাকুর।

প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রী কার্যনির্বাহী সদস্য মুতাসিম বিল্লাহ আল মামুনুর রশীদ প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com