শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বরগুনা সরকারি কলেজে অনুষ্ঠিত হলো মাদকবিরোধী সচেতনতা কোর্স

বরগুনা প্রতিনিধি:-   |   মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বরগুনা সরকারি কলেজে অনুষ্ঠিত হলো মাদকবিরোধী সচেতনতা কোর্স
১১২

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বরগুনা সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে “মাদকবিরোধী সচেতনতা কোর্স–২০২৬”। মঙ্গলবার (২০ জানুয়ারি) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই কোর্সে শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের মাঝে মাদকের ক্ষতিকর দিক এবং এর সামাজিক কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়।

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর উদ্যোগে এবং বরগুনা সরকারি কলেজের আয়োজনে অনুষ্ঠিত এ কোর্স পরিচালনায় সহযোগিতা করে ২৫ বিএনসিসি ব্যাটালিয়ন, সুন্দরবন রেজিমেন্ট, খুলনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ ও বিএনসিসির লেফটেন্যান্ট কর্নেল ড. মোঃ মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ আহসান হাবিব এবং রসায়ন বিভাগের প্রভাষক মোঃ হাফিজুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন পিইউও মোঃ গোলাম মাওলা, প্রভাষক (ইতিহাস বিভাগ) ও বিএনসিসি যৌথ প্লাটুন ইনচার্জ; সামরিক প্রশিক্ষক সার্জেন্ট সুজন কুমার মজুমদার এবং মাদকবিরোধী সচেতনতা বিষয়ে প্রধান বক্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরগুনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আলী হায়দার।

বক্তারা বলেন, “মাদক শুধু ব্যক্তিকে নয়, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তরুণ প্রজন্মকে রক্ষায় সচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধই সবচেয়ে কার্যকর উপায়।” এ সময় তারা মাদক প্রতিরোধে বিএনসিসিকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
শেষে “মাদক নয়, শৃঙ্খলাই শক্তি” স্লোগানকে ধারণ করে সবাই মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উক্ত কোর্সে বিএনসিসির ক্যাডেটসহ কলেজের প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com