শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বরিশালে চেকপোস্টে শিক্ষার্থীদের মারধরে বরগুনা বেতাগী র যুবক নিহত

মো:সৌরব:   |   মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বরিশালে চেকপোস্টে শিক্ষার্থীদের মারধরে বরগুনা বেতাগী র যুবক নিহত
১০

বরিশালে চেকপোস্টে দায়িত্বরত শিক্ষার্থীদের বেধরক মারধরে রাসিব আকন (১৯) এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর রাতে নগরীর হাতেম আলী চৌমাথা এলাকায় তার সঙ্গে ছুড়ি পাওয়ার অভিযোগ তুলে আটক করে। এরপর রাতভর বেধরক মারধর শেষে অচেতন অবস্থায় মঙ্গলবার বেলা ১১টায় কোতয়ালী মডেল থানায় নিয়ে যায় অভিযুক্ত শিক্ষার্থীরা।

এরপর পুলিশের পরামর্শে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ তথ্য নিশ্চিত করেছেন নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার নাফিসুর রহমান।

নিহত শ্রমিক রাসিব বরগুনা জেলার বেতাগী উপজেলার হোসনাবাত ইউনিয়নের ইউনুস আকনের ছেলে।

কোতোয়ালি মডেল থানার সাব-ইন্সপেক্টর মাঈনুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মারধরে রাসিব নামের এক তরুণ নিহত হয়েছে। বর্তমানে লাশটি শেবাচিম হাসপাতালের মর্গে আছে।

কোতোয়ালি মডের থানার সহকারি পুলিশ কমিশনার নাফিজুর রহমান বলেন, মঙ্গলবার ভোর রাতে নগরীর হাতেম আলী চৌমাথা এলাকায় শিক্ষার্থীদের চেকপোস্টে তল্লাশীকালে রাসিবের কাছে একটি ছুড়ি পাওয়া যায়। তখন তাকে মারধর করে উপস্থিত ছাত্র জনতা। এরপর সকাল এগারোটার দিকে রাসিবকে অচেতন অবস্থায় থানায় নিয়ে আসে শিক্ষার্থীরা। তখন রাসিবকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পরামর্শ দিলে শিক্ষার্থীরা তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক রাসিবকে মৃত ঘোষণা করেন।

ভোর রাতে চেকপোস্টে রাসিবকে মারধর করা হলে সকাল এগারোটায় কেন থানা পুলিশের কাছে নেয়া হলো? এমন প্রশ্নে সহকারি পুলিশ নাফিস বলেন, এই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। বিস্তারিত পরে বলা যাবে।

নিহত রাসিব আকনের ভাই রাকিব আকন বলেন, আমি আমার ভাই হত্যার বিচার চাই। এ ঘটনায় মামলা করবেন বলে জানান রাকিব।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com