শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বরুড়ার আগানগরে সম্মিলিত একতা সংগঠনের ইফতার বিতরণ

ফয়সাল রহমান ভুইয়া:   |   মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বরুড়ার আগানগরে সম্মিলিত একতা সংগঠনের ইফতার বিতরণ
১৩৭

কুমিল্লার বরুড়া উপজেলায় পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায় ও নিম্নবিত্ত মানুষের পাশে দাঁড়িয়েছে প্রবাসী ও যুবকদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন ‘সম্মিলিত একতা সংগঠন’।

আজ ২৪শে ফেব্রুয়ারি, মঙ্গলবার উপজেলার ১নং আগানগর ইউনিয়ন সংলগ্ন শরাফতি পদুয়ার বাজারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই ইফতার উপহার সামগ্রী বিতরণ করা হয়।
​সংগঠন সূত্রে জানা গেছে, ১নং আগানগর ইউনিয়নসহ আশেপাশের গ্রামের প্রবাসী ও স্থানীয় সচেতন যুব সমাজের সম্মিলিত প্রচেষ্টায় এই ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। এদিন এলাকার প্রায় দেড় শতাধিক পরিবারের হাতে উন্নত মানের ইফতার সামগ্রী তুলে দেন সংগঠনের সদস্যরা।

উল্লেখ্য যে, সম্মিলিত একতা সংগঠনটি দীর্ঘদিন ধরেই এলাকার সামাজিক উন্নয়ন ও আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। আসন্ন রমজানে সাধারণ মানুষের কষ্ট লাঘবের উদ্দেশ্যেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ। ইফতার সামগ্রী হাতে পেয়ে স্থানীয় উপকারভোগীরা সংগঠনের এই মানবিক কাজের প্রতি সন্তোষ প্রকাশ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com