আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার | বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | ৬৫ বার পঠিত | পড়ুন মিনিটে
‘‘এসো হে নবীন, বাজিয়ে সুর-লহরী উল্লাসিত নব বীণ। আজ সুর মিলিয়ে গাইব জয়যাত্রার গান, আনন্দে আহ্লাদিত নবীন প্রাণ।’’ নবীন শিক্ষার্থীদের বরণ করতে এমন বাক্যই যেন উচ্চারিত হয়েছে প্রবীণদের কণ্ঠে। গাইবান্ধার সাদুুল্লাপুর উপজেলার ঐতিহ্যবাহী ও সুনামধন্য বিদ্যাপীঠ কামারপাড়া কলেজ। এটি হাজারো শিক্ষার্থীর প্রাণের কলেজ, হৃদয়ের স্পন্দন ও আবেগঘন অনুভূতির জায়গা। ভর্তিযুদ্ধে জয়ী হওয়া শিক্ষার্থীদের স্বপ্ন পুরণে বর্ণাঢ্য আয়োজনে, আনন্দ-উচ্ছ্বাসে, মুখর পরিবেশের মধ্য দিয়ে বরণ করে নেয়া হয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের।
এই বিশেষ দিনে কামারপাড়া কলেজ চত্বর মেতেছিল উৎসবের আমেজে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় কলেজ কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে কামারপাড়া কলেজের সভাপতি মোঃ আইয়ুব আলী সরকার এর সভাপতিত্বে ফরিদা ইয়াসমিন এর উপস্থাপনায় বক্তব্য রাখেন কামারপাড়া ইউপি চেয়ারম্যান এ.আর.এম মাহফুজার রহমান (রাশেদ), কামারপাড়া কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য ও কামারপাড়া পি.এম বহুমুখী ইনস্টিটিউশন এর অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক খন্দকার মোঃ আজিজার রহমান, কামারপাড়া কলেজের অধ্যক্ষ মসিউর রহমান। অধ্যক্ষ মসিউর রহমান কলেজের গৌরবময় ইতিহাস তুলে ধরে দিকনির্দেশনামুলক বক্তব্যে সততা, শৃঙ্খলা, অধ্যবসায় ও দেশপ্রেমের সঙ্গে নিজেদের জীবন গড়তে নবীনদের উৎসাহিত করেন। এরপর আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের মনোমুগ্ধকর গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের মুলতবি ঘোষনা করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com