শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বর্ণাঢ্য আয়োজনে রাণীশংকৈলে পহেলা বৈশাখ উদযাপন

সুজন আলী,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:   |   মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বর্ণাঢ্য আয়োজনে রাণীশংকৈলে পহেলা বৈশাখ উদযাপন
৪৯

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা সাংস্কৃতিক আয়োজনে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। এ উপলক্ষে এদিন সকালে উপজেলা প্রশাসন, রাণীশংকৈল বৈশাখ উদযাপন পরিষদ, ডিগ্রি কলেজ, সানরাইজ কেজি স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠান পৃথকভাবে র ্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

উপজেলা পরিষদ প্রাঙ্গনে ইউএনও খাদিজা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় সভাপতি ছাড়াও বক্তব্য দেন- বিএনপি সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী ও সম্পাদক মহসিন আলী, বিএনপি নেতা জমিরুল ইসলাম কৃষি অফিসার শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ও রিয়াজুল ইসলাম প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে আমাদের জাতীয় ও সাংস্কৃতিক জীবনে ১লা বৈশাখ, বৈশাখি মেলার
গুরুত্ব তুলে ধরেন। এ ছাড়াও অনুষ্ঠানে বিএনপি সভাপতি আতাউর রহমান, শিক্ষা অফিসার বেলাল উদ্দীন, প্রাণিসম্পদ অফিসার রূপম মহন্ত,সমাজসেবা অফিসার আব্দুর রহিমসহ বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থাপনা করেন উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।  এদিকে, একইদিনে সকালে বৈশাখ উদযাপন পরিষদ পৌর শহরে প্রগতি ক্লাব প্রাঙ্গণ থেকে একটি পৃথক র ্যালি বের করে। এতে বৈশাখ উদযাপন পরিষদের সদস্যরা অংশ নেন। পরে র ্যালিটি ডিগ্রি কলেজ মাঠে কলেজ অনুষ্ঠানের সাথে যুক্ত হয়। এ মাঠে, অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী ও সম্পাদক মহসিন আলী, অধ্যক্ষ মহাদেব বসাক, অধ্যাপক মনিরুজ্জামান মনি, অধ্যাপক রেজাউল ইসলাম, বিএনপি নেতা ফেরদৌস আলম মানিক,জবিবর রহমান প্রমুখ।

অপরদিকে, পৌর শহরের দি সানরাইজ কেজি স্কুল মাঠে অধ্যক্ষ মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com