মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ | বুধবার, ১৩ আগস্ট ২০২৫ | প্রিন্ট | ১৩৩ বার পঠিত | পড়ুন মিনিটে
যশোরের সরকারি মনিরামপুর কলেজের এক এতিম ও মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়ালো বসুন্ধরা শুভ সংঘ মনিরামপুর উপজেলা শাখার বন্ধুরা। বসুন্ধরা গ্রুপের মানবিক উদ্যোগের আওতায় সরকারি মনিরামপুর কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের এতিম ও মেধাবী শিক্ষার্থী ইশরাত জাহান মুক্তি লেখাপড়া চালিয়ে নেওয়ার জন্য আর্থিক সহায়তা করা হয়। বুধবার সরকারি মনিরামপুর কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থী মুক্তির হাতে এ সহায়তা তুলে দেন কলেজের অধ্যক্ষ জিএম রবিউল ইসলাম ফারুকী। অধ্যক্ষ রবিউল ইসলাম বলেন, মুক্তি ছোটবেলাতেই তার বাবাকে হারিয়েছেএখন তার মাও তার কাছে নেই। দরিদ্রতার কারণে তার পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। এমন পরিস্থিতিতে বসুন্ধরা শুভসংঘের সহায়তা তার সামনের দিকে এগোতে ও পড়ালেখা চালিয়ে যেতে অনেকখানি সুগম হবে। এমন মানবিক কার্যক্রমের জন্য আমি বসুন্ধরা শুভসংঘ কে সাধুবাদ জ্ঞাপন করি।
এসময় সরকারি মনিরামপুর কলেজের উপাধাক্ষ সমীর হালদার, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, অধ্যাপক এনামুল কবীর কাজল, স্থানীয় বসুন্ধরা শুভ সংঘের সভাপতি এস এম হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকাশসহ শুভসংঘের সদস্যরা।স্থানীয় বসুন্ধরা শুভ সংঘের সভাপতি এস এম হাফিজুর রহমান বলেন, “বসুন্ধরা গ্রুপ সবসময় সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে চায়। আমরা চেষ্টা করছি পড়াশোনা চালিয়ে যেতে ইচ্ছুক এমন মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করতে। এই শিক্ষার্থী যেন ভালোভাবে তার পড়াশোনা শেষ করতে পারে, আমরা সেই বিষয়ে নজর রাখব।”। অধ্যাপক মোস্তাফিজুর রহমান বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এতিম এই শিক্ষার্থী খুবই মেধাবী। কিন্তু আর্থিক সংকটের কারণে সে পড়াশোনা চালিয়ে যেতে পারছিল না।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com