শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বসুন্ধরা সিটিতে প্রদর্শিত হলো চ্যাম্পিয়নস ট্রফি

ইনজামামুল হক পার্থ:   |   শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বসুন্ধরা সিটিতে প্রদর্শিত হলো চ্যাম্পিয়নস ট্রফি

গতকাল চ্যাম্পিয়নস ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ ছিলো চারদিক থেকেই। বসুন্ধরা শপিং কমপ্লেক্সে এই আয়োজন ঘিরে ছিল দর্শনার্থীদের ভিড়। প্রদর্শনীর পাশাপাশি ছিলো ছোট ছোট প্রতিযোগিতামূলক ইভেন্ট।

বৃহস্পতিবার সকাল থেকেই তারা এসে কেউ ছবি তুলে, কেউবা সেলফিতে ট্রফির সঙ্গে নিজেকে ফ্রেমবন্দি করে রেখেছেন।

ট্রফি ছাড়াও এদিন দুটি মাসকট ছিল। সেগুলোর সঙ্গে ছবি তোলেন দর্শকরা। তাদের জন্য আলাদা করে ছিল গেমিং জোন। তাতে জিততে পারলে দেওয়া হয় পুরস্কারও।

ট্রফি দেখে উচ্ছ্বসিত দর্শনার্থী ফাইয়াজ বিন জামান বলেন, ‘আশা করি, একদিন বাংলাদেশ টিম চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে আসবে। আমাদের সামনে ক্রিকেটাররা ট্রফি নিয়ে ঘুরবে। ছাদখোলা বাসে তাদের সংবর্ধনা দেওয়া হবে। ’

এর আগে ওয়ানডে বিশ্বকাপের ট্রফিও প্রদর্শিত হয়েছিল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। জনসাধারণ হুমড়ি খেয়ে পড়েছিল বিশ্বকাপ ট্রফিটি দেখতে। বিশ্বকাপ ফুটবলের ট্রফিও প্রদর্শিত হয়েছিল বসুন্ধরা সিটিতে।

এবার এলো চ্যাম্পিয়নস ট্রফি। ১১ ডিসেম্বর বাংলাদেশে আসে ট্রফিটি। কক্সবাজারের লাবনী পয়েন্টে দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়। ১৩ ডিসেম্বর ট্রফি থাকবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

আগামী বছরের ফেব্রুয়ারিতে হওয়ার কথা রয়েছে চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসর। যদিও ভেন্যু নিয়ে সংশয় কাটেনি। পাকিস্তানেই হবে নাকি হাইব্রিড মডেলে তা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com