শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাংলাদেশকে ‘রেইনবো নেশন’ হিসেবে গড়ে তোলার প্রতিচ্ছবি যেন এই সাংগ্রাই উৎসব:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

চট্টগ্রাম প্রতিনিধি:   |   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশকে ‘রেইনবো নেশন’ হিসেবে গড়ে তোলার প্রতিচ্ছবি যেন এই সাংগ্রাই উৎসব:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
৫৭

ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী জনাব মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি তাঁর বক্তব্যে বলেছেন, ঐতিহ্যবাহী মৈত্রীময় পানি বর্ষণ উৎসব (সাংগ্রাই) মূলত মারমা সম্প্রদায়ের উৎসব হলেও আজ পাহাড়ের সকল জাতিগোষ্ঠী এই উৎসবে শামিল হয়েছে। এই ধরনের উৎসব ও জনসমাগম বাংলাদেশকে একটি ‘রেইনবো নেশন’ বা রংধনু জাতি হিসেবে গড়ে তোলার পথকে আরও সুগম করবে।

প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানের প্রকৃত প্রতিফলন এই বৈচিত্র্যময় সাংগ্রাই উৎসবে ফুটে উঠেছে। তিনি সকলকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর ও সম্প্রীতির বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে রাঙ্গামাটির চিং হ্লা মং মারী স্টেডিয়ামে মারমা সাংস্কৃতিক সংস্থা (মাসস) আয়োজিত ঐতিহ্যবাহী মৈত্রিময় পানি বর্ষণ উৎসব (সাংগ্রাই) ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

পার্বত্য চট্টগ্রামের বৈচিত্র্যময় সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধনকে তুলে ধরে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, ধর্ম, বর্ণ, সম্প্রদায়সহ সকল জাতিগোষ্ঠী পারস্পরিক সহমর্মিতার মনোভাব নিয়ে আমরা সবাই মিলেমিশে একীভূতভাবে বসবাস করছি এবং আমাদের পরিচয় আমরা সবাই ‘বাংলাদেশী’। মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের এই ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদের পরিচয় দিয়ে সকলকে বৈষম্যের ঊর্ধ্বে এনেছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও পানি ছিটিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ান এমপি। মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার সুষম উন্নয়নের মাধ্যমে সমতলের মতো পাহাড়কেও সমানতালে এগিয়ে নিতে কাজ করছে। তিনি পাহাড়ের বিলুপ্তপ্রায় সংস্কৃতি রক্ষায় তরুণ প্রজন্মকে সজাগ থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, মারমা তরুণ-তরুণীরা ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে একে অপরের গায়ে পানি বর্ষণের মাধ্যমে পুরনো বছরের দুঃখ-গ্লানি ধুয়ে মুছে নতুন বছরকে স্বাগত জানায়। অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও জলকেলি দেখতে দেশি-বিদেশি অসংখ্য পর্যটক স্টেডিয়াম এলাকায় ভিড় জমান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com