শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাংলাদেশের সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিনিয়র রিপোর্টার আব্দুস সালাম মোল্লা   |   শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশের সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
১২

বাংলাদেশের সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৪ডিসেম্বর) সন্ধ্যা ৭টার সময় ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের ক্বারীর হাট মোল্যা বাড়িতে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুল। উপজেলার ভাষানচর ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সামসুদ্দীন মোল্যার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোল্যা ফরিদ মাস্টারের সঞ্চালনায় দোয়া মাহফিলে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব একেএম কিবরিয়া স্বপন, উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুতজ্জামান, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, সিনিয়র যুগ্ম আহবায়ক বাহালুল মাতুব্বর,কৃষকদলের জেলা যুগ্ময়াহবায়ক মুন্সী জহুরুল ইসলাম,যুবদল নেতা সুমন মোল্যা, শিকদার নাজমুল হাসান রাজু সহ জেলা ও উপজেলার বিভিন্ন অংগসংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথীর বক্তব্যে শহীদুল ইসলাম বাবুল বলেন, দেশের প্রয়োজনে,মানুষের প্রয়োজনে মহান আল্লাহপাক যেন বেগম খালেদা জিয়াকে সুস্থ্যতা দান করেন৷ তিনি সবার কাছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতার জন্য দোয়া কামনা করেন। তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে বাংলাদেশের ৪ কোটি পরিবারের মধ্যে যারা মহিলা অভিভাবক থাকবেন তাদেরকে ফ্যামেলি কার্ড করে দেওয়া হবে। এটা আমাদের নির্বাচনী ইশতেহার। তিনি আরো বলেন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এসে ২৫ বিঘা জমির খাজনা মওকুফ করে দিয়েছিল। জিয়াউর রহমান যেমন মুক্তিযুদ্ধের সময় পালায় নাই, যুদ্ধ করেছে, স্বাধীনতার ঘোষনা দিয়েছেন,ঠিক তেমনি আমার নেত্রী ১/১১ সময় আপনাদেরকে ছেড়ে দেশ ছেড়ে পালান নাই, জেল জুলুম খেটেছেন, সরকারের দমন পীড়ন সহ্য করেছে। আজ সেই মানুষটা অসুস্থ্য আপনারা সবাই তার জন্য দোয়া করবেন৷ আমিও আপনাদের ছেড়ে পালিয়ে যাবনা। আগামীতে আমরা দেশটাকে উন্নয়নের মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি আপনাদের সকলের সহযোগীতা কামনা করি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com