ইবি প্রতিনিধি: | সোমবার, ১৮ মে ২০২৬ | প্রিন্ট | ৩৮ বার পঠিত | পড়ুন মিনিটে
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নারীর ক্ষমতায়নে আইনি কাঠামো বিষয়ক পিএইচডি সেমিনার–২ অনুষ্ঠিত হয়েছে। ‘বাংলাদেশে নারীর ক্ষমতায়ন: একটি সামাজিক-আইনী সমীক্ষা’ শিরোনামে সেমিনারটি অনুষ্ঠিত হয়। রবিবার (১৭ মে) আইন বিভাগের আয়োজনে দুপুর বারোটায় আইন অনুষদের কনফারেন্স রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়। আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হালিমা খাতুনের সভাপতিত্বে এবং অধ্যাপক ড. রেহেনা পারভীন তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে আইন অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ নাজিমুদ্দিন, আলোচক হিসেবে আইন বিভাগের প্রাক্তন সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল করিম খান এবং অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম, বিশেষ আলোচক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. হাসিবুল আলম প্রধান এবং অধ্যাপক ড. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেন গবেষক রিফাত জাহান, আইন অনুষদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইন ও ভূমি প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাহিদা আক্তার। সেমিনারের মূল বিষয়বস্তুর ওপর আলোকপাত করে বক্তারা বলেন, বাংলাদেশে নারীর সুরক্ষায় অনেক চমৎকার আইন রয়েছে, কিন্তু সামাজিক দৃষ্টিভঙ্গি এবং বাস্তব প্রয়োগের সীমাবদ্ধতার কারণে নারীরা এখনও পুরোপুরি তাদের অধিকার ভোগ করতে পারছেন না। আইন এবং সমাজের এই পারস্পরিক সম্পর্ককে গভীরভাবে বোঝার জন্যই এই পিএইচডি সেমিনারের আয়োজন। গবেষণার মাধ্যমে উঠে আসা সুপারিশগুলো নারীর প্রকৃত ক্ষমতায়নে কার্যকর অবদান রাখবে বলে আমরা আশাবাদী।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com