শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা

সানজিদা লিমু:   |   বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা

‘মাদকমুক্ত দেশ গড়ি, মাদককে না বলি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জের উদ্যোগে ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আয়োজনে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ গোলাম রাব্বানী, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ শহীদুল হক, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম ও প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ রুহুল আমিন।

উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ছাড়াও বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মো. আশরাফুর রহমান মূখ্য আলোচক হিসেবে এবং পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মো. আজিজুল ইসলাম বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

মুখ্য আলোচক ডিআইজি ড. মো. আশরাফুর রহমান তার বক্তব্যে বলেন,”মাদক কেনাবেচা করে অর্থ পাচারের দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে ৫ম। কিশোর এবং তরুণদের মধ্যে মাদকে আসক্তের পরিমাণ অত্যধিক, যাদের বয়স ১৫ থেকে ৩০ এর মাঝে (গড় বয়স ২২)। তাই আমরা এসেছি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। তাই এই ভয়ঙ্কর মাদকের বিরুদ্ধে দরকার সামাজিক আন্দোলন।”

এছাড়াও মাদকাসক্তির কারণ, মাদকাসক্তির সামাজিক কুফল-প্রভাব, মাদক সেবনের শাস্তি, প্রতিরোধের উপায় ও উত্তরণের নানান দিক আলোচনা করে তিনি বিভিন্ন ডকুমেন্টারি ও স্লাইড প্রদর্শন করেন এবং পরবর্তীতে উপস্থিত সকলকে মাদকের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান ডিআইজি।

প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া তার বক্তৃতায় বলেন, ‘মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে বাকৃবি প্রশাসন। কেবল শিক্ষার্থী ভর্তি নয়, শিক্ষক নিয়োগেও ডোপ টেস্ট আমরা বাধ্যতামূলক করবো। বিশ্ববিদ্যালয় মাদকের কোন স্থান নেই।’

পুলিশ সুপার জনাব মো. আজিজুল ইসলাম বলেন, ‘মাদক সেবনকারী, মাদক চালানকারী, মাদক উৎপাদনকারী, মাদক ব্যবসায়ী ও ব্যবসার মাধ্যমে অবৈধ অর্থ উপার্জনকারী ব্যক্তিবর্গকে আইনের আওতায় আনার জন্য বাংলাদেশ পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে।’

এছাড়াও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রদর্শনের জোর দাবি জানানো হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com