শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাংলাদেশ কোষ্টগার্ডের অভিযানে মাদক ও অস্ত্র’সহ আটক ২

মোঃ ইমরান,বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি :   |   রবিবার, ২৭ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশ কোষ্টগার্ডের অভিযানে মাদক ও অস্ত্র’সহ আটক ২
২২

খুলনার বটিয়াঘাটায় যৌথ অভিযানে ৫০৮ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা, ১৫ পিস অবৈধ সিরাপ ও দেশিয় অস্ত্রসহ ২ জন মাদক কারবারী ও প্রতারক চক্রের মূলহোতাকে আটক করেছে কোস্ট গার্ড।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (২৬ অক্টোবর) রাতে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলাধীন বাইনতলা বাজার সংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে মাদক কারবারী ও প্রতারক চক্রের মূলহোতা মো. সাহেদ হোসেন (৩০) ও তার সহযোগী ফুজ্জাত আলী (৩২) কে আটক করে।

এ অভিযানে ৫০৮ পিস ইয়াবা, ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ১৫ পিস অবৈধ সিরাপ, ১টি হ্যান্ডকাফ, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের পোশাক ও আইডি কার্ড’সহ বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র জব্দ করা হয়। তারা এসব পোশাক ব্যবহার করে বিভিন্ন ধরনের নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল।

এ বিষয়ে তিনি আরও বলেন, জব্দকৃত মাদক, দেশীয় অস্ত্র ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সকল আলামতসহ বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com