ইবি প্রতিনিধি | সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ২৭ বার পঠিত | পড়ুন মিনিটে
ঐক্য, শিক্ষা, শান্তি ও প্রগতির মূলমন্ত্রে দীক্ষিত বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে আজ। দিনটি উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) বিকাল আড়াই টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত এবং ছাত্র ইউনিয়নের থিম সং পরিবেশিত হয়।
ইবি সংসদের সভাপতি নূর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. বশির আহমেদ। আমন্ত্রিত অতিথি হিসেবে শাখা ছাত্রদলের কার্যনির্বাহী সদস্য নূর উদ্দিন সহ ইবি সংসদের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ইবি সংসদের সভাপতি নূর আলম বলেন, ৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে জুলাই আন্দোলন পর্যন্ত দেশের সকল সংকটময় সময়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জুলাই বিপ্লব পরবর্তী সময়েও ছাত্র ইউনিয়ন লেজুড়বৃত্তিক ছাত্র সংগঠন না হয়ে বিভিন্ন ইস্যুতে যৌক্তিক দাবি নিয়ে কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে ইনশাআল্লাহ।
প্রধান অতিথি বশির আহমেদ বলেন, ৫২র ভাষা আন্দোলনের পরে ছাত্র ইউনিয়নের জন্ম হলেও ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ তার আগে থেকেই সরব ছিলেন। ভাষা সৈনিক আব্দুল মতিন ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। এই বাংলাদেশে ছাত্র ইউনিয়নই একমাত্র সংগঠন যা কখনোই শিক্ষার্থীদের স্বার্থ বিরোধী কাজ করেনি।
ছাত্র ইউনিয়ন সব আন্দোলনে পক্ষে থেকেছে যা রাজনীতিতে বিরল। একমাত্র সংগঠন হিসেবে ছাত্র ইউনিয়ন যে আন্দোলন সংগ্রামে জনগণের পক্ষে থাকে, অন্য কোন রাজনৈতিক দল নিজেদের নিয়ে এই দাবী করতে পারে না। চব্বিশের অভ্যুত্থানের পরে দেশে মৌলবাদী গোষ্ঠীর প্রভাব বেশ বেড়ে গেছে।
এই মৌলবাদী গোষ্ঠীকে মোকাবিলা করাটাও ছাত্র। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে আওয়ামী লীগের মধ্যে লুটেরা শ্রেণীর উদ্ভব হয়েছিল বলেই তখন দেশটা খাদের কিনারে পৌছে ছিলো। আগস্ট পরবর্তী বর্তমান সময়ের লাইনচ্যুত দেশকে ট্রেন লাইনে এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষে আনতে হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com