গোয়াইনঘাট প্রতিনিধি : | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ | প্রিন্ট | ৩০ বার পঠিত | পড়ুন মিনিটে
সিলেট জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম মখর বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আর খাই খাই রাজনীতি চলবে না,আগামীর রাজনীতি হবে পরিচ্ছন্ন মেধাবীদের রাজনীতি। আপনার রাজনীতি দল ও দেশের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ তা বিবেচনা করা হবে।কোন ভাইয়ের রাজনীতি দিয়ে আপনার পরিচয় চলবে না,রাজনীতি করতে হবে দেশ এবং দলের জন্য। সুবিদা ভোগ করার জন্য রাজনীতি করা ব্যক্তিদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আর স্থান হবে না।
১৭ বছর আগের তারেক রহমান আর বর্তমান তারেক রহমানের মধ্যে অনেক পার্থক্য। আগামীর বাংলাদেশ বিনির্মাণে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত বিচক্ষণতার সাথে দেশ পরিচালনা করছেন এবং করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ সিলেট জেলা শাখা গণতন্ত্র পরিষদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সাবেক সফল রাষ্ট্রপতি মরহুম শহীদ জিয়াউর রহমানের ১৯ দফা এখন ৩১ দফা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিকল্পনা অনুসারে বর্তমানে দেশ পরিচালনা করছেন তার সুযোগ্য উত্তরসুরী বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।তাই পূর্বের স্লোগান ছিল দেশ গড়েছেন শহীদ জিয়া নেত্রী মোদের খালেদা জিয়া। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের স্লোগান হচ্ছে আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা সবার আগে বাংলাদেশ।
সর্বশেষ তিনি সিলেট জেলা শাখার গণতন্ত্র পরিষদের নেতৃবৃন্দের উদ্দেশ্য বলেন,আপনারা প্রত্যেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঠিক রাজনীতির চর্চার মাধ্যমে নিজেদের অবস্থান তৈরি করুন তবেই দল আপনি মূল্যায়িত হবেন।
গতকাল ২ মার্চ সোমবার রাত ১১ টায় সিলেটের একটি অভিজাত হোটেলে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ সিলেট জেলা শাখার আয়োজনে নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা শাখা গণতন্ত্র পরিষদের সভাপতি এম মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বজলুর রহমান রাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন,সিনিয়র সহ-সভাপতি আব্দুল করিম সিকদার,সহ-সভাপতি মোবারক আলি ও জসিম উদ্দিন।সাংগঠনিক সম্পাদক এম গিয়াস রানা,যুগ্ম সাধারণ সম্পাদক জামিল আহমদ মিলন,দপ্তর সম্পাদক ইমন আহমদ ও ক্রীড়া সম্পাদক সালমান আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই সবাই যার যার সাংগঠনিক পরিচিতি পেশ করেন এবং সভাপতির বক্তব্যে এম মোহাম্মদ আলী বলেন,দলে পদ জুড়ে থাকার দিন শেষ।
ব্যক্তি দেখে নয় আপনার কাজ এবং পরিশ্রমকে দল মূল্যায়ন করবে। গণতন্ত্র পরিষদ কে এগিয়ে নিয়ে যেতে ও সুসংগঠিত করতে আমরা প্রত্যেককে দায়িত্বশীল ওননিষ্ঠাবান হয়ে কাজ করতে হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com