মোঃ শাফায়াত হোসেন: | শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | ৬২ বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজ, ঢাকা মহানগর উত্তর শাখার নবগঠিত কমিটির মতবিনিময় সভার আয়োজন করতে যাচ্ছে আজ শুক্রবার সন্ধ্যায়।
বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজ ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মশিউর রহমান জিসান ও সাধারণ সম্পাদক সালমান হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যায় বিজেপি’র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান (পার্থ) এর রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজ ঢাকা মহানগর উত্তর শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, সভায় অংশগ্রহণকারীদের নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com