কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি | সোমবার, ১৬ মার্চ ২০২৬ | প্রিন্ট | ৮৬ বার পঠিত | পড়ুন মিনিটে
যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের হ্যামট্রামেক সিটির আলাদিন রেষ্টুরেন্টে মিশিগান বিএনপির ইফতার মাহফিলটি সম্পন্ন হয়।

উক্ত ইফতার মাহফিলে উপস্হিত ছিলেন মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী, সাধারণ সম্পাদক সেলিম আহমদ, মিশিগান বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ইফতার মাহফিলে দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়া সহ সকল রোজাদারদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলটি পরিচালনা করেন ওয়ারেন সিটির আল-ইহসান ইসলামিক সেন্টারের ইমাম মৌলানা ফখরুল ইসলাম।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com