শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাংলাদেশ জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশীপ ২০২৫ (পুরুষ ও মহিলা) এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিএমপি কমিশনার

চট্টগ্রাম প্রতিনিধি:   |   মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশ জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশীপ ২০২৫ (পুরুষ ও মহিলা) এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিএমপি কমিশনার

১৭ নভেম্বর চট্টগ্রাম সাগরিকাস্থ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বিপুল উৎসাহ ,উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ (পুরুষ ও মহিলা বিভাগের) সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার হাসিব আজিজ, বিপিএম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসিফ আজিজ, সভাপতি (ভারপ্রাপ্ত) বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব আব্দুল বারী, জেলা ক্রীড়া অফিসার, চট্টগ্রাম ও সদস্য সচিব, এ্যাডহক কমিটি, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা।

প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন এবং সার্বিক সহযোগিতা প্রদান করে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চ্যাম্পিয়ন ও রানার-আপ দলগুলোর হাতে ট্রফি ও সম্মাননা তুলে দেওয়া হয়।

এসময় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com