শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাংলাদেশ বসা বদলগাছী উপজেলা কর্তৃক আয়োজিত কারাম উৎসব উদযাপিত

সাগর হোসাইন:   |   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশ বসা বদলগাছী উপজেলা কর্তৃক আয়োজিত কারাম উৎসব উদযাপিত
১২

বদলগাছীতে বাংলাদেশ ওরাওঁ ছাত্র সংগঠন (বসা), বদলগাছী উপজেলা শাখা, কর্তৃক আয়োজিত কারাম উৎসব উদযাপিত হয়েছে।

জানা যায়, ২০ সেপ্টেম্বর বাংলাদেশ ওরাওঁ ছাত্র সংগঠন (বসা), বদলগাছী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত কারাম উৎসবটি উপজেলার গোবরচাঁপা বাজার সংলগ্নে উদযাপিত হয়।
সুবাস খালকো সভাপতি, বাংলাদেশ ওরাওঁ ছাত্র সংগঠন (বসা), বদলগাছী উপজেলা শাখার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি এস আই আব্দুল আলীম।অনুষ্ঠানের শুরুতে আগত অতিথি বৃন্দকে আয়োজক বৃন্দ ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।

উক্ত কারাম উৎসবে আরও উপস্থিত ছিলেন শুভাশিষ কুমার তির্কী সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত), বাংলাদেশ ওরাও ছাত্র সংগঠন (বলা), কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, জনাব সুনীল লাকড়া উপদেষ্টা, বাংলাদেশ ওরাও ছাত্র সংগঠন (বসা), বদলগাছী উপজেলা শাখা, নওগাঁ, জনাব সন্দীপ কেরকেটা উপদেষ্টা, বাংলাদেশ ওরাও ছাত্র সংগঠন (বসা), বদলগাছী উপজেলা শাখা, নওগাঁ, জনাব নিশিকান্ত তির্কী উপদেষ্টা, বাংলাদেশ ওরাও ছাত্র সংগঠন (বসা), বদলগাজী উপজেলা শাখা, নওগাঁ।

উক্ত কারাম উৎসবটি সার্বিক পরিচালনা করেন উক্ত সংগঠনের শেখর মিনজি, ও সন্দীপ অরিত্র টপ্য।
উক্ত কারাম উৎসবে বক্তব্য রাখেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি এস আই আব্দুল আলীম সহ প্রমুখ।উক্ত কারাম উৎসবে বিভিন্ন জায়গা হতে আগত ২০ টি আদিবাসী দল মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন।উৎসব শেষে বিজয়ী তিনটি দল সহ অতিথি বৃন্দকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

পরিশেষে, উক্ত কারাম উৎসবের সভাপতি সুবাস খালকোর সমাপনী বক্তব্যের মাধ্যমে উক্ত উৎসবটির সমাপ্তি হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com