শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের শীতবস্ত্র বিতরণ

বরগুনা প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের শীতবস্ত্র বিতরণ
১২৭

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বরগুনা ইউনিটের আয়োজনে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। মানবিক এ উদ্যোগকে কেন্দ্র করে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব অনিমেষ বিশ্বাস।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বরগুনা ইউনিটের ইউনিট কার্যকরী কমিটির সদস্যবৃন্দ জনাব একেএম নজরুল ইসলাম মানিক, জনাব মোঃ হারুন অর রশীদ, বরগুনা ইউনিটের ইউনিট লেভেল অফিসার জনাব মোঃ আবদুল করিম এবং যুব প্রধান জনাব মোঃ আব্দুর রহমান সজিবসহ সংশ্লিষ্ট যুব সদস্যরা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বরগুনা ইউনিটের সম্মানিত সেক্রেটারি জনাব এবিএম গোলাম হায়দার নীলু।

শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, সমাজের সব শ্রেণির মানুষের সম্মিলিত প্রচেষ্টায় এমন মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com