শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :- | বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৬০ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে আজ (৪/২/২৬) নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়েতে ইসলামের আমির মোখলেছুর রহমানের সভাপতি উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মো. মোবারক হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটি মেম্বার, জামাইতে ইসলামী বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর এডভোকেট আব্দুল বাতেন।
বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন- ১১ দলীয় জোট আমরা যে বাংলাদেশ গড়ে তুলবো সেই বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ।তিনি স্থানীয় রাজনীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নবীনগরে মাটিতে কোন সন্ত্রাসবাদ চাঁদাবাজদের স্থান হবে না,সাধারণ মানুষ শান্তিতে থাকতে চায়।
হাসনাত আবদুল্লাহ বলেন,আমাদের দায়বদ্ধতা সাধারণ জনগণের কাছে। আমরা কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ বা মাদকসম্রাটের কাছ থেকে টাকা খাইনি। তাই তাদের কাছে আমরা দায়বদ্ধ নই। কিছু করলে আমাদের জনগণের আদালতে দাঁড়াতে হবে। গত তিনটি নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে। মরা মানুষ এসে ভোট দিয়েছে। এর ফলাফল ৫ই আগষ্ট জনগণ দিয়েছে। ৫০০-১০০০ টাকার বিনিময়ে ১ দিন ভালো থাকবেন না, ৫ বছর দেশের মালিক হবেন সে আপনাদের সিদ্ধান্ত।
প্রশাসনের সমালোচনা করে তিনি আরো বলেন, আপনারা যদি বাংলাদেশ জনগণের বিরুদ্ধে যান তবে আবার ৫ আগষ্ট আবার নেমে আসবে। ভোট চোরদের হাতে যদি দেশ তুলে দেন তাহলে তারা আপনার সন্তান গুলি করে হত্যার কথা বলবে।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, নির্লজ্জ মিডিয়া, কিছু কিছু মিডিয়া আছে যারা একটি দলের পক্ষে কাজ করছে,গত ১৭ বছর একটি দলের বন্দনা, প্রশংসা দিয়ে গেছে, আর তারেক জিয়াকে ব্যর্থ হিসাব স্বীকৃতি দিয়েছে, তার বিরুদ্ধে প্রচারণা চালিয়েছে, তারা এখন খবরের মাঝে মাঝে বিএনপির প্রচারণা চালায়। আপনারা যদি নিরপেক্ষ না হন তবে জনগন আপনাদেরকে লাল কার্ড দেখাবে।
নির্বাচন প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, আপনারা আমার পক্ষে প্রতিদিন অন্তত ১০টি করে ভোট চাইবেন। আগামী ১২ তারিখ উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিতে যাবেন।
জনসভায় আরো যারা বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়েতের ইসলামীর সুপ্রিম কোর্ট শাখার নির্বাহী সদস্য এড.আবদুল বাতেন, ব্রাহ্মণবাড়িয়ার জেলা জামায়েতের আমীর মো.মোবারক হোসাইন আকন্দ, ব্রাহ্মণবাড়িয়া জেলা খেলাফত মজলিসের নির্বাহী সভাপতি মাইনুল ইসলাম খন্দকার, ব্রাহ্মণবাড়িয়া এনসিপির দক্ষিণ অঞ্চলের সংগঠক আবদুল্লা আল মাহমুদ,এনসিপি নেতা কবির মাসুদ,মাওলানা মতিউর রহমান গৌরনগরি,মুফতি মনিরুজ্জামান,ইসলামী ছাত্রশিবিরে সাবেক সভাপতি আমির হোসেন প্রমূখ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com