শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাংলার বীর ফাউন্ডেশনের বার্ষিক বর্ষসেরা সমাজসেবক ইবি’র সজীব

ইবি প্রতিনিধি :   |   রবিবার, ২৩ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলার বীর ফাউন্ডেশনের বার্ষিক বর্ষসেরা সমাজসেবক ইবি’র সজীব
৬১

মানবসেবায় বিশেষ অবদানের জন্য বাংলার বীর ফাউন্ডেশনের বার্ষিক বর্ষসেরা সমাজসেবক নির্বাচিত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সানজিদ আহম্মেদ সজীব। তিনি খুলনা বিভাগের ভলেন্টিয়ার ফর বাংলাদেশ নামক সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে ঢাকার বাংলা মটরে বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত ‘সুস্থ ধারার সংস্কৃতি চর্চাই পারে মাদকমুক্ত সমাজ গড়তে’ শীর্ষক আলোচনাসভা শেষে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীরজাদা শহিদুল হারুন অনুষ্ঠান উদ্বোধন করেন।

নির্বাচিত বর্ষসেরা সমাজসেবক মো. সানজিদ আহম্মেদ সজীব বলেন, ‘আমাকে বর্ষসেরা নির্বাচিত করার জন্য বাংলার বীর ফাউন্ডেশন কে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি এসেছি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা থেকে। এই উপজেলা ক্লাইমেট ভার্লানারেবল উপজেলা। সমাজে আমার দায়বদ্ধতা থেকে মানবসেবা শুরু করি। স্বেচ্ছায় সমাজ সেবায় নিজেকে নিয়োজিত করি, কোনো অ্যাওয়ার্ড পাওয়ার চিন্তা আমাকে উদ্বুদ্ধ করিনি। সোশ্যাল রেসপনসেবলিটি থেকে করা মানবসেবা চলছে এবং আগামীতে চলবে। আজকের অ্যাওয়ার্ড প্রাপ্তি আমার দায়বদ্ধতাকে আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে।’

উল্লেখ্য সামাজিক, সাংস্কৃতিক ও মাদকবিরোধী সংগঠন বাংলার বীর ফাউন্ডেশন তাদের প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ আলোচনা সভা ও ‘বর্ষসেরা পুরস্কার–২০২৫’ প্রদান অনুষ্ঠান আয়োজন করেছে। এসময় মানবসেবায় বিশেষ অবদানের জন্য বিজয়ী হিসেবে সানজিদ আহম্মেদ সজীব’র নাম ঘোষণা করা হয়।

এসময় অনুষ্ঠানে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কামার আফজা লিজার সভাপতিত্বে এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব সবুজ রায় ও সৌখিন আজিজ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খান সাইফ, মনোহরদী সরকারি কলেজ, নরসিংদীর সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. গোলাম ফারুক,
সফল অভিনেতা সৈয়দ শুভ্র, দৈনিক সংবাদ প্রতিদিনের নির্বাহী সম্পাদক
মাকসুদেল হোসেন খান মাকসুদ,
মডেল জোন গ্রুপিং ইনস্টিটিউটের সিইও মীর ইমতিয়াজ রেজা, স্বত্বাধিকারী এফ জেড কালেকশন ও স্মার্ট উদ্যোক্তা ফোরামের সাংগঠনিক সম্পাদিকা মাহফুজা শিউলি, নৃত্য প্রশিক্ষক ও সমাজসেবিক সামিরা সিদ্দিকী ও বাংলার বীর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্বনামধন্য কবি, লেখক ও গবেষক
প্রাকৃতজ শামীম রুমি টিটন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com