.কে.এম.মোহাম্মদ আলী,ভ্রাম্যমান প্রতিনিধি,হোসেনপুর: | বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | ২৫৭ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের হোসেনপুরে বগারা খাল উদ্ধারে বিশেষ যৌথ অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন ও ভূমি অফিস। হোসেনপুর উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে,গত কয়েকদিন যাবৎ উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা কাজি নাহীদ ইভা ও সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ উপজেলার জিনারী,সিদলা ইউনিয়নের বগারা খালের বিভিন্ন দখলকৃত অংশে অভিযান পরিচালনা করছেন।
এ দুটি ইউনিয়নে বগারা খালের ৪ কিলোমিটার বহমান রয়েছে,এর মধ্যে সিদলা ইউনিয়নে এ খালের ৭০০ মিটার দখল করে প্রভাবশালীরা ফিসারীজ প্রজেক্ট করেছে। এবং জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার অংশে খাল দখল করে দোকান/মার্কেট গড়ে তুলেছে। প্রশাসন অভিযান চালিয়ে প্রাথমিক ভাবে খালের বিভিন্ন অংশ মেপে লাল নিশান টানিয়ে দখলকারীদের সতর্ক করে খালের জায়গা ছাড়ার নির্দেশ দিয়েছেন। অতি দ্রুত দখল না ছাড়লে কঠোর আইনি ব্যাবস্থা নেয়া হবে বলে হুশিয়ারী দিয়ে সতর্কতামূলক নোটিশ জারি করে দখলকৃত স্থাপনা ও দোকানের সামনে সাইনবোর্ড টানিয়ে দিয়ে অতি দ্রুত এসব স্থাপনা সরিয়ে সরকারী খালের জায়গা ছাড়ার আদেশ দিয়েছেন প্রশাসন।
উল্লেখ্য বাংলা দৈনিক এ “হোসেনপুরে বগারা খাল দখল করে বহুতল মার্কেট নির্মান, জলাবদ্ধতায় শত-শত কৃষক” এ শিরোনামে সংবাদ প্রকাশ হলে বগারা খাল দখলের বিষয়টি উপজেলা ও ভূমি প্রশাসনের নজরে আসে। খাল দখলের বিষয়টি সরেজমিন দেখে প্রশাসন এ বিষয়ে যথাযত উদ্যেগ ও উচ্ছেদের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com