শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাংলা প্রেস ক্লাব মিশিগানের নতুন কমিটি গঠিত

কামরুজ্জামান হেলাল   |   সোমবার, ২৬ মে ২০২৫   |   প্রিন্ট   |   ২৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলা প্রেস ক্লাব মিশিগানের নতুন কমিটি গঠিত
২১

বাংলা গণমাধ্যম কর্মীদের সংগঠন বাংলা প্রেস ক্লাব মিশিগান এর কার্যনির্বাহী কমিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে যুক্তরাষ্ট্র ভিত্তিক পত্রিকা ঠিকানা’র প্রতিনিধি সৈয়দ সাহেদুল হক এবং সাধারণ সম্পাদক পদে যুক্তরাষ্ট্র ভিত্তিক টেলিভিশন টিবিএন২৪-এর মিশিগান প্রতিনিধি তোফায়েল রেজা সোহেল নির্বাচিত হয়েছেন। শনিবার (২৪ মে) দুপুরে যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির আলিফ রেষ্টুরেন্টে সাধারণ সভা ও কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। কন্ঠভোট গ্রহণ শেষে কমিটি ঘোষণা করা হয়। কাউন্সিল সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি শামীম আহসান এবং সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক আশিকুর রহমান। নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি এনটিভির সেলিম আহমেদ, সহ-সভাপতি জনকন্ঠের রফিকুল হাসান চৌধুরী তুহিন নির্বাচিত হন।

এছাড়া সহ-সাধারণ সম্পাদক বাংলাভিশন প্রতিনিধি সাহেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক সুপ্রভাত মিশিগান এর স্টাফ রিপোর্টার মৃদুল কান্তি সরকার, কোষাধ্যক্ষ জালালাবাদ পত্রিকার সোলাইমান আল মাহমুদ, প্রচার সম্পাদক পদে টিবিএন ২৪ টেলিভিশন এর মাহফুজুর রহমান শাহীনকে নির্বাচিত করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহসান, বাংলা দৈনিক ও আরটিভি প্রতিনিধি কামরুজ্জামান হেলাল, ফ্রিল্যান্স সাংবাদিক কাওসার দেওয়ান, ডিবিসি নিউজ চ্যানেল প্রতিনিধি আশিকুর রহমান ও গ্রোবাল টেলিভিশন প্রতিনিধি সৈয়দ আসাদুজ্জামান সোহান।

এছাড়া সাধারণ সদস্যরা হলেন সুপ্রভাত মিশিগান নিউজ পোর্টাল এর সম্পাদক চিম্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, ফ্রিল্যান্স সাংবাদিক মুজিবুর রহমান শাহীন ও সাংবাদিক তাসনিয়া তাবাস্মুম আলভী। নতুন কমিটিকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। যথা সময়ে কমিটি উপহার দেওয়ায় বিদায়ী সভাপতি এবং সেক্রেটারি শামীম আহসান ও আশিকুর রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ক্লাবের সদস্যরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com