শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাউফলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির সাধারণ সম্পাদক কে অব্যাহতি

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাউফলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির সাধারণ সম্পাদক কে অব্যাহতি

পটুয়াখালীর বাউফলের কালিশুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দলিল উদ্দিন ধলু মোল্লাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তার বিরুদ্ধে বিভিন্ন স্থানে ভাঙচুর, লুটপাট, ও হুমকি—ধামকির সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অব্যাহতি দেওয়া হয়।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা ও সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আপনার বিরুদ্ধে বিভিন্ন স্থানে ভাঙচুর, লুটপাট এবং হুমকি—ধামকির সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২নং কালিশুরী ইউনিয়নের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি প্রদান করা হল এবং সিনিয়র যুগ্ম—সাধারণ সম্পাদককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করে হল।

এ বিষয়ে বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, গত ৫ আগস্ট প্রেক্ষাপটের পরিবর্তনের পর দলিল উদ্দিন ধলু মোল্লার বিরুদ্ধে কালিশুরী ইউনিয়নের বিভিন্ন জায়গার ভাঙচুর, লুটপাট ও হুমকি—ধমকির সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে ।

এ ব্যাপারে দলিল উদ্দিন ধলু মোল্লা বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য না। আমি দলের অভ্যন্তরীণ প্রতিহিংসা শিকার হয়েছি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com