শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাউফলে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত -১০ 

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:   |   শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাউফলে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত -১০ 
১৪

পটুয়াখালীর বাউফলে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের ২ গ্রুপের  মধ্যে তিন দফা সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের থানা ব্রিজ, বটতলা ও হাসপাতাল রোডের ঘরশোভার সামনে এ সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়,  বৃহস্পতিবার  বেলা ১১টার দিকে  বিএনপির সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের নেতৃত্বে পাবলিক মাঠের মুক্ত মঞ্চে অবস্থান কর্মসূচি চলছিল। এ সময় সূর্যমনি ইউনিয়ন থেকে একটি মিছিল ওই অবস্থান কর্মসূচিতে যোগ দেওয়ার প্রাক্কালে থানা ব্রিজের পূর্ব পাশে সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের একটি গ্রুপ ওই মিছিলে হামলা চালায়। এ ঘটনার পর বটতলা এলাকায় ছাত্রদলের আরেকটি গ্রুপ ৭নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদের ওপর হামলা চালায়।

দুপুর ১২টার দিকে হাসপাতাল রোডের ঘরশোভার সামনে দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলতাফ মেম্বারের ছেলে সাদিকের ওপর হামলা হয়। তিন দফা সংঘর্ষ সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com