বাউফল পটুয়াখালী প্রতিনিধি | শনিবার, ২৪ আগস্ট ২০২৪ | প্রিন্ট | ৭৯ বার পঠিত | পড়ুন মিনিটে
পটুয়াখালীর বাউফলে হেফাজতে ইসলাম বাংলাদেশ বিক্ষোভ সমাবেশ করেছে। উপজেলা পাবলিক মাঠে মুক্ত মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন , হেফাজতে ইসলাম বাংলাদেশ, বাউফল উপজেলা শাখার সভাপতি মুফতি আবুল হাসান আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা আইয়ুব বিন মুসা, আলিয়া প্রতিনিধি মাওলানা মোঃ আবু বকর ,পটুয়াখালী প্রতিনিধি মাওলানা আব্দুল্লাহ আল মাইজদা।
উপজেলা থানা মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু তাহের, এছাড়া বিভিন্ন মসজিদের ইমামগণ বক্তব্য রাখেন । উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা বলেন, বিগত ২০১৩ সালের ৫ই মে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে গভীর রাতে বিদ্যুৎ ইন্টারনেট ও ইলেকট্রনিক মিডিয়া বন্ধ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কর্মীদের উপর ভারী অস্ত্রের ব্যবহার করে গণহত্যা চালানো হয়।
উক্ত হত্যাকাণ্ডের তদন্ত বিচার ও শহীদ পরিবারে ক্ষতিপূরণ এর দাবি এবং ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে এ বিক্ষোভ সমষ্টি করা হয়। সমাবেশে বক্তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রীদের ফাঁসির দাবি করেন। এছাড়াও সমাবেশে উপজেলার বিভিন্ন মসজিদ থেকে আসা মুসল্লীগণ ,সাধারণ মানুষ, ছাত্র জনতা, ইমামগণ উপস্থিত ছিলেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com