শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাকৃবির এগ্রিকেমিস্ট্রি বিভাগের রেজাল্ট হয়নি ৭ মাসেও

বাকৃবি প্রতিনিধি:   |   রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাকৃবির এগ্রিকেমিস্ট্রি বিভাগের রেজাল্ট হয়নি ৭ মাসেও

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি রসায়ন বিভাগের স্নাতকোত্তরের (অক্টোবর – মার্চ) দ্বিতীয় সেমিস্টারের রেজাল্ট প্রায় ৭ মাস পেরিয়ে গেলও প্রকাশিত হয়নি।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের করিম ভবনে কৃষি রসায়ন বিভাগের প্রধান মৌসুমী আক্তার বিষয়টি অবহিত করেন। এসময় শিক্ষার্থীরা বিভাগীয় প্রধানকে অবরুদ্ধ করে রাখেন।

এসময় শিক্ষার্থীরা জানায়, গত ২৪ মার্চ কৃষি রসায়ন বিভাগের স্নাতকোত্তরের (অক্টোবর – মার্চ) দ্বিতীয় সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হবার কথা থাকলেও এখনো সে রেজাল্ট প্রকাশিত হয়নি। কোর্স শিক্ষক অধ্যাপক ড. মো. আখতার হোসেন চৌধুরী তার কোর্সের খাতা জমা না দেয়ায় এমন ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের । এখনো আটকে আছে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীর রেজাল্ট।

জানা যায়, অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির এবং অধ্যাপক ড. রাজিয়া সুলতানা ওই কোর্সের খাতা দেখে অধ্যাপক ড. মো. আখতার হোসেন চৌধুরীর নিকট জমা দেন। কিন্তু অধ্যাপক আখতার সে খাতাগুলো কৃষি রসায়ন বিভাগে জমাই দেননি। এতে করে থিসিস সেমিস্টার ফর্ম পূরণ করতে পারছেন না শিক্ষার্থীরা।

এ বিষয়ে কৃষি রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. মৌসুমী আক্তার বলেন, ওই সেমিস্টারের বাকি শিক্ষকদের খাতা জমা পড়লেও আখতার স্যার তার অংশের খাতা জমা দেয় নি। এতে করে ফলাফল প্রকাশ করা সম্ভব হয়নি সেমিস্টার শেষ হলেও। আখতার স্যার কে আমি মুঠোফোনে একাধিকবার কল দিয়েছি, যখন তিনি ফোন রিসিভ করে তখন আমি তাকে বিষয়টি অবগত করতে চাইলে তিনি ফোনটি তৎক্ষণাৎ কেটে দেন।

বাকৃবির এক শিক্ষার্থী বলেন, শুধুমাত্র একটি কোর্সের খাতা জমা না পড়ার কারণে আমাদের এতটা ভোগান্তিতে পড়তে হচ্ছে। দীর্ঘ ৭ মাস যাবত আমরা অপেক্ষা করছি রেজাল্টের জন্য, এজন্য আমরা বেশ কয়েকবার বিভাগীয় প্রধানের সাথে যোগাযোগ করেছি, কিন্তু কোনো সমাধান হয়নি। আমরা যখন জানতে পারি আগামী ৭ অক্টোবর থিসিস ফরম পূরণের শেষদিন, তখনই আমদেরকে বাধ্য হয়ে বিভাগীয় প্রধানকে অবরুদ্ধ করতে হয় এবং একইসাথে পুরো ডিপার্টমেন্টে তালা ঝুলিয়ে দিতে হয়। আমরা চাই অতিদ্রুত রেজাল্ট প্রকাশ করা হোক।

এদিকে বেলা পৌনে ২টায় করিম ভবনের প্রধান ফটক তালা বন্ধ করে দেয় ক্ষুব্ধ স্নাতকোত্তরের শিক্ষার্থীরা। যার ফলে সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় স্নাতকের সেমিস্টার পরীক্ষা। এ সময় উপাচার্য অধ্যাপক এ কে ফজলুল হক ভূঁইয়া সহ করিম ভবনে উপস্থিত হলে তার আশ্বাসে শিক্ষার্থীরা সেই ভবনের তালা খুলা হয় ও পরিস্থিতি স্বাভাবিক হয়।। এরপর উপাচার্য কৃষি রসায়ন সম্মেলন কক্ষে কৃষি রসায়ন বিভাগের শিক্ষক এবং স্নাতকোত্তরের শিক্ষার্থীদের নিয়ে আলোচনা করেন। এ সময় ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, কৃষি অনুষদের বিভাগীয় প্রধান,  ভেটেরিনারি অনুষদের বিভাগীয় প্রধান, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টাসহ প্রক্টরিয়াল বডি উপস্থিত ছিলেন।

এসময় অধ্যাপক ড. মো. আখতার হোসেন চৌধুরীর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

আলোচনা কালে বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, আগামী ১ অক্টোবর দুপুরে ১২ তার মধ্যে খাতা জমা দিতে হবে এবং ২ অক্টোবর বিকেলের মধ্যে রেজাল্ট অবশ্যই প্রকাশ করতে হবে অন্যথায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সানজিদা লিমু
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com