জয়নাল আবেদীন | বুধবার, ২৮ মে ২০২৫ | প্রিন্ট | ২৫৭ বার পঠিত | পড়ুন মিনিটে
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া মহিলা আলিম মাদ্রাসার পরিচালনা পর্ষদের নবগঠিত এডহক কমিটির পরিচিতি উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, কর্তৃক অনুমোদি এ এডহক কমিটির পরিচিতি সভা উক্ত প্রতিষ্ঠানের হলরুমে অনুষ্ঠিত হয়। এর আগে ওই মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা প্রথমে নবগঠিত এডহক কমিটির সভাপতি তৌহিদ হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেন।
পরে ওই কমিটির অভিভাবক সদস্য আশাদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি গোলাম সরোয়ার ও সদস্য সচিব ওই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবুল বাসারকে ও বরণ করে নেওয়া হয়। এ সময় সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলন,বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন,উপজেলা বিএনপির সহ সভাপতি জামাল উদ্দীন,স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা,উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক বাবলুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক-কর্মচারীরা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com