বেনাপোল প্রতিনিধি: | মঙ্গলবার, ১৯ মে ২০২৬ | প্রিন্ট | ৯৮ বার পঠিত | পড়ুন মিনিটে
শার্শার বাগআঁচড়া বাজারে পূবালী ব্যাংক পিএলসি বাগআঁচড়া সাব-ব্রাঞ্চের উদ্যোগে “লেনদেন হচ্ছে ক্যাশলেস” এবং “এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে ৩ দিনব্যাপী ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বাগআঁচড়া বাজারের অবস্থিত পুবালী ব্যাংকে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি বাগআঁচড়া সাব-ব্রাঞ্চের সম্মানিত শাখা ব্যবস্থাপক আবু বোরহান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভান্স ইনচার্জ আলাউদ্দিন, এডিসি অফিসার আক্তারুজ্জামান এবং জিবি অফিসার আবুবকর সিদ্দিকসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে স্থানীয় বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও ব্যাংকের গ্রাহকরা অংশগ্রহণ করেন। এ সময় শাখা ব্যবস্থাপক গ্রাহকদের ক্যাশলেস লেনদেন ব্যবস্থার সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং ডিজিটাল ব্যাংকিং ব্যবহারে উৎসাহ প্রদান করেন।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবু বোরহান উদ্দীন বলেন, বাংলা কিউআর, পিওএস (POS) মেশিন, এনপিএসবি, ই-কেওয়াইসি, পে অ্যাপস এবং ডেবিট কার্ডসহ ব্যাংকের বিভিন্ন আধুনিক সেবার বিষয়ে উপস্থিত সবাইকে অবহিত করেন। পাশাপাশি নিরাপদ ও সহজ লেনদেনের জন্য ডিজিটাল ব্যাংকিং ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।
এই ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের মধ্যে ক্যাশলেস লেনদেন সম্পর্কে সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com