আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | ৬০ বার পঠিত | পড়ুন মিনিটে
দৈনিক ভোরের চেতনা পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি এস এম হায়াত উদ্দিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদসহ খুনিদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে গাইবান্ধা প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার অর্ধ শতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন, গাইবান্ধা প্রেসক্লাবের সহ-সভাপতি রেজাউল্লবী রাজু, খালেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, গোলাম রব্বানী মুসা, ওয়াসিম রেজা, কে.এম বাবুল প্রমুখ
বক্তারা বলেন, গত বছরের ৫ আগষ্টের পর নতুন ভাবে দেশ স্বাধীন হওয়ার পরে সাংবাদিকরা স্বাধীনভাবে লেখালেখির সুযোগ পাচ্ছে না। আগেও যেমন লেখা লেখির কারনে হুমকি, হত্যা, হয়রানি মুলক মামলার সম্মুখীন হত বর্তমানে তাই হচ্ছে। বক্তারা দৈনিক ভোরের চেতনা পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি এস এম হায়াত উদ্দিনকে নির্মমভাবে হত্যাকান্ডের তীব্র নিন্দা এবং হত্যা কান্ডের সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।
এর আগে গত ৩ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় বাগেরহাট জেলা শহরের হাড়িখালি এলাকায় একই এলাকার মো. ইসরাইল মোল্লা ও তার সহযোগিতারা দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিনিধি এস এম হায়াত উদ্দিনের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com