শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাঞ্ছারামপুরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

  |   বুধবার, ২৩ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাঞ্ছারামপুরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ আবুল হোসেন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গেল রোববার (২১ জুলাই) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার দড়িয়াদৌলত গ্রামে অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া সূত্রে জানা যায়,  দড়িয়াদৌলত গ্রামে আবুল হোসেনের নিজ বসতঘরে অভিযান চালিয়ে আবুল হোসেনকে আটক করা হয়।  পরে জিজ্ঞাসাবাদে সে নিজের লুঙ্গির কোচর থেকে একটি নীল রঙের জিপারযুক্ত পলিথিন প্যাকেট বের করে দেয়। এতে ৭৪ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

এছাড়াও তার কাছ থেকে ইয়াবা ব্যবসায় ব্যবহৃত ৩টি মোবাইল ফোন (itel, Infinix ও Symphony) জব্দ করা হয়।  পরে পরে আবুল হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) এর ১০ (ক) ও ২৬(১) ধারায় আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর অনুরোধ জানিয়ে বাঞ্ছারামপুর থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে। আসামি বর্তমানে বিভাগীয় হেফাজতে রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com