রিফাত আবির | শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | ১২৮ বার পঠিত | পড়ুন মিনিটে
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদল,কৃষক দল,স্বেচ্ছাসেবক দল,মহিলা দল অত্যন্ত সুশৃংখল একটি দল। তবে এই নয় আমরা অতীতের সব কিছু ভুলে গেছি। কেউ যদি আওয়ামী দোসরদের বাঞ্ছারামপুরে প্রতিষ্ঠা করতে চান আপনাদের সেই বৃথা স্বপ্ন কখনোই পূরণ হতে দেয়া হবে না। বাঞ্ছারামপুরে কোন অন্যায়কারী চাঁদাবাজ অপরাধীর ঠাই দেওয়া হবে না। বাঞ্ছারামপুর হবে চাঁদাবাজ মুক্ত শিক্ষাবান্ধব ও শিক্ষানগরী। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য তাইয়ান আহমেদ ফাহাদের রূহের আত্মার মাগফিরাত কামনায় স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।
তিনি আরো বলেন, আপনারা জানেন তারেক রহমানের নির্দেশ মোতাবেক একাত্মতা প্রকাশ করে বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সকল প্রোগ্রামে অংশগ্রহণ করতো তাইয়ান আহমেদ ফাহাদ। সে পদ-পদবীর জন্য রাজনীতি করেনি। ফাহাদ জিয়াউর রহমান ও তারেক রহমানের আদর্শকে বুকে লালন করে বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের রাজনীতি করেছে।
আজ (২১ সেপ্টেম্বর) দুপুরে বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুবদলের আহবায়ক হারুনুর রশিদ ও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব লিটন সরকারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক লিয়াকত আলী ফরিদ, সদস্য সচিব একেএম ভিপি মুসা, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহবায়ক শাহিনুর রহমান শাহিন, সদস্য সচিব সমীর চক্রবর্তী, উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান,উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু কালাম, পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল বিন ইউসুফ সামী, উপজেলা ছাত্রদল নেতা আশিকুর রহমান অন্তু, তাফসীর আলম তামজীদ, আমিনুল ইসলাম অপু, যুবদল নেতা রিয়াজ ইসলাম রেজা প্রমুখ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com