শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের অভিযানে ৩৮৯ বোতল ভারতীয় মদ উদ্ধার

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:   |   রবিবার, ১৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের অভিযানে ৩৮৯ বোতল ভারতীয় মদ উদ্ধার
৫২

ব্রাহ্মণবাড়িয়ায় বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের অভিযানে ৩৮৯ বোতল ভারতীয় মদ উদ্ধার।ব্রাহ্মণবাড়িয়া ১৫/০৩/২০২৬ খ্রি. তারিখ বিকাল ৪টা ৫০ মিনিটে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে বাঞ্ছারামপুর থানাধীন ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শরিফপুর দক্ষিণপাড়া এলাকায় কেন্দ্রীয় জামে মসজিদের উত্তর পাশে জয়নাল আবেদীন সরকারের বাড়ির উত্তরে পাকা রাস্তার উপর থেকে একটি পিকআপ গাড়ি আটক করা হয়। এ সময় পিকআপ গাড়ির অজ্ঞাতনামা চালক পুলিশ উপস্থিতি টের পেয়ে গাড়ি ফেলে পালিয়ে যায়।

পরে তল্লাশি করে একটি হলুদ ও নীল রঙের পুরাতন ছোট পিকআপ (রেজি: ঢাকা মেট্রো-ন-১১-৭৪২০) গাড়ি থেকে অবৈধ নেশাজাতীয় ছোট-বড় মোট ৩৮৯ (তিনশত উননব্বই) বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার মোট পরিমাণ ১৯৯.৮৭৫ লিটার। উদ্ধারকৃত পিকআপ গাড়ি ও অবৈধ নেশাজাতীয় ভারতীয় মদ উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মিডিয়া উইং জেলা পুলিশ, ব্রাহ্মণবাড়িয়া।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com