শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বানোয়াট অভিযোগে মানববন্ধনের প্রতিবাদে প্রবীণ শিক্ষকের সংবাদ সম্মেলন

আনোয়ার হোসেন   |   শনিবার, ২৬ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বানোয়াট অভিযোগে মানববন্ধনের প্রতিবাদে প্রবীণ  শিক্ষকের সংবাদ সম্মেলন
১০

গাইবান্ধার সুন্দরগঞ্জে বানোয়াট অভিযোগে প্রবীণ শিক্ষক শহীদুল মাস্টারের অর্জিত সম্মান ও মর্যাদাহানি করে সুবিধাবাদী ব্যক্তি হাজী নুরুল আমিনের নেতৃত্বে মানববন্ধন হয়েছে। এর প্রতিবাদ ও উপযুক্ত প্রতিকারের দাবিতে গাইবান্ধা প্রেসক্লাবে শনিবার (২৬ এপ্রিল) সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শহীদুল মাস্টার। তিনি লিখিত বক্তব্যে বলেন, সুন্দরগঞ্জ উপজেলার ভাটিবুড়াইল মৌজায় ১১০ জেএল নম্বরে ১৭১ একর জমি ৭১ ব্যক্তি দখল ভোগ করছেন। আর তিনি রেকর্ডমূলে মাত্র ২০ একর জমি ভোগ করছেন। অথচ মানববন্ধনে ১৯৪ একর জমি তার নামে দখল করার বানোয়াট তথ্য উপস্থাপন করা হয়েছে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদ থেকে ১৭ বছর আগে ২০০৮ সালের ১০ মার্চ পদত্যাগ করা শহীদুল মাস্টারকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত দেখিয়ে অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন ওই হাজী নুরুল আমিন। তিনি আওয়ামী লীগ তো দূরের কথা, কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত নেই। সংবাদ সম্মেলনে শহীদুল মাস্টার আরও বলেন, মূলত নুরুল আমিন মন্ডলই তার ও অন্যদের নামে রেকর্ড হওয়া জমিগুলো দখল করে আছেন। জমিগুলো তার হাত ছাড়া হওয়ার ভয়ে তিনি নিজের লোক দিয়ে সাজানো মানববন্ধন করেছেন। এই মানববন্ধনের মাধ্যমে তার দীর্ঘদিনের শিক্ষকতার সুনাম-মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ন করা হয়েছে। তিনি মানববন্ধনে জড়িতদের বিচারে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও ভূমি সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com