শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বামুক উপজেলা সাধারন সম্পাদক মোঃ মনির হোসাইনের মৃত্যুতে আইএবি উপজেলা শাখার শোক প্রকাশ

সবুর খাঁন, কচুয়া   |   শনিবার, ১০ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বামুক উপজেলা সাধারন সম্পাদক মোঃ মনির হোসাইনের মৃত্যুতে আইএবি উপজেলা শাখার শোক প্রকাশ
১১৭

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের তালুকদার বাড়ী নিবাসী বাংলাদেশ মুজাহিদ কমিটি কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মনির হোসাইন তালুকদার ১০ই জানুয়ারি শনিবার সকাল ১০টায় দাউদকান্দি উপজেলার গৌরিপুর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মৃত্যু কালে ২মেয়ে,২ ছেলেসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে পরপারে চলে যান। এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে সভাপতি প্রিন্সিপাল মাওলানা আবু হানিফ পাটোয়ারি ও সেক্রেটারি মুহা. ইমান হোসাইন জহির বলেন, মরহুম একজন নিষ্ঠাবান দ্বীনি কর্মী ও দায়িত্বশীল সংগঠক হিসেবে ইসালামী আন্দোলন বাংলাদেশ এবং ইসালামী শ্রমিক আন্দোলন কচুয়া উপজেলা কমিটিতে দীর্ঘদিন সততা,ন্যায় ও আন্তরিকতার সাথে সঠিক ভাবে দায়িত্ব পালন করেছেন বলে নেতৃবৃন্দ বলেন।

নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বলেন, দ্বীনের পথে তাঁর ত্যাগ ও অবদান কচুয়াবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করবে। মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান ও আল্লাহ যেনো মরহুমকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। মরহুম মোঃ মনির হোসাইনের মৃত্যুতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কচুয়া উপজেলা শাখা কমিটির পক্ষ থেকে এক বার্তায় শোক প্রকাশ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com