শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জের ধরে হাতাহাতির ঘটনা

আসাদুজ্জামান তালুকদার,নেত্রকোণা জেলা   |   বুধবার, ১১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জের ধরে হাতাহাতির ঘটনা
৩১

নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জের ধরে হাতাহাতির ঘটনা ঘটেছে।

এঘটনায় রায়পুর গ্রামের মৃত মির্জা মমিনুল হকের ছেলে কোরবান আলী (৩৩) বারহাট্টা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগূত্রে জানা যায়, রায়পুর গ্রামের আবুল হাসেম (৫৮) ও তার পরিবারের সদস্যদের সাথে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে হামলার শিকার হয়েছে কাঞ্চন দত্ত মজুমদার।

কোরবান আলী প্রতিদিনের কাগজকে বুধবার (১১ মার্চ) বিকেলে বলেন, কথাকাটির জেরে মঙ্গলবার(১০ মার্চ) বিকেলে ধারালো দা, লোহার রড, লোহার শাবল ও বাঁশের লাঠি নিয়ে বসত বাড়ীর উঠানে প্রবেশ করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে হামলা চালায় আবুল হাসেমের ছেলে মাসুদ ও মাজহারুল।

এঘটনায় নগদ ৬৭ হাজার টাকা ও ১৫ হাজার টাকা মূল্যের গাছগাছালির ক্ষয়ক্ষতি হয় বলেও দাবি করেন কোরবান আলী।

এদিকে এঘটনায় আহত কাঞ্চন দত্ত মজুমদার নেত্রকোণা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।

এব্যাপারে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবিরুল ইসলামের কাছে বুধবার (১১মার্চ) জানতে চাইলে তিনা প্রতিদিনের কাগজকে বলেন, বিষয়টি খোঁজ নিয়ে যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com