জার্মানি প্রতিনিধি | সোমবার, ২৫ মে ২০২৬ | প্রিন্ট | ৪০ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্যাপক উচ্ছাস নিয়ে মানুষের সাথে সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করার প্রত্যয়ে ২৪ মে রোববার জার্মানির রাজধানী বার্নিলে অনুষ্ঠিত হলো জার্মানির ঐতিহ্যবাহী পথ সংস্কৃতির উৎসব কার্নিভাল ডেয়ার কুলটুওর। উৎসবে স্বাগতিক জার্মানি ছাড়াও বিশ্বের প্রায় ৬৭টি দল অংশ নিয়ে তাদের নিজ দেশের শিল্প, সংস্কৃতি, সভ্যতা ও ঐতিহ্যকে দর্শণার্থীদের সামনে পরিবেশন করে।
জার্মানির বার্লিনে প্রবাসীদের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বেঙ্গালীশে কালচারাল ফোরামের উদ্যােগে প্রবাসীদের সাংস্কৃতিক পরিবেশনা উদ্দীপ্ত করে সবাইকে । প্রবাসী তরুণ তরুণীদের সাংস্কৃতিক পরিবেশনা নজর কাড়ে সড়কের দু ধারে দাঁড়িয়ে থাকা সব বয়সী দর্শকদের। দুহাতে কুড়ায় ভূয়সী প্রশংসা। এতে যোগ দেয় স্থানীয় জার্মানরাও। প্যারেডে হাতে হাতে বহন করে বাংলাদেশের ফুল ও পশুপাখির ছবি।
৩০তম কার্নিভালের এই আসরে অংশ নেয় বিশ্বের নানা দেশের প্রায় হাজার হাজার সংস্কৃতিকর্মী। তাদের সবার পরিবেশনায় বার্লিন হয়ে ওঠে সম্পূর্ণ রঙিন। বার্লিনের রাজপথে
প্যারেডে প্রবাসীদের কন্ঠে ছিল ধর্ম বর্ণের উর্দ্ধে উঠে সম্প্রীতি ও আবহমান কালের সংস্কৃতির দেশ গড়ার।
এবারের এই পথ সংস্কৃতির উৎসবে যোগ দিতে বার্লিন ছাড়াও হ্যানোভার, ফ্রাঙ্কফুর্ট, মাইনজ, ভিসভাডেনসহ নানা প্রদেশ থেকে প্রবাসীরা অংশ নেয়। গান আর নৃত্যে সবার কন্ঠে ছিল শুধুই বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশের।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com