আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | ৭১ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধায় বাসর ঘরে স্বামী নজরুল ইসলাম (২৫) এর পুরুষাঙ্গ কেটে দিয়েছে নববধূ মোরশেদা আক্তার (২০)। আহত স্বামী হাসপাতালে ভর্তি। এলাকায় চাঞ্চল্য। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২ টার দিকে জেলার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে পাইকা গ্রামের ময়নুল শেখ ওরফে কুরালু শেখের ছেলে নজরুল ইসলাম এর সাথে পার্শ্ববর্তী পলাশবাড়ি উপজেলার মাঠের হাটের রাজনগর গ্রামের আইয়ুব আলী প্রধানের মেয়ে মোরশেদা আক্তারের আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়।
এরপর রাতেই আনন্দ-উল্লাসে নববধূকে বাড়ি তোলা হয়। সেখানে রাত ২টার দিকে সাজানো বাসর ঘরে অবস্থান কালে ধারালো ব্লেড দিয়ে নজরুলের পুরুষাঙ্গ কেটে দেন নববধূ মোরশেদা। এ সময় আহত নজরুলের আত্নচিৎকারে স্বজনরা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হওয়ায় ঐ নববধূকে দেখার জন্য নজরুলের বাড়িতে উৎসুক জনতার ভীর জমে। খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আতোয়ার রহমান বলেন, বিয়ের রাতেই বাসর ঘরে নববধু তার স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছে। এমন ঘটনা খুবই হৃদয় বিদারক। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com