শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাড়ির ওপর ছিল বিদ্যুতের তার, কাজ করতে গিয়ে রং মিস্ত্রি’র মৃত্যু

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাড়ির ওপর ছিল বিদ্যুতের তার, কাজ করতে গিয়ে রং মিস্ত্রি’র মৃত্যু
২৬

গাইবান্ধা শহরের একটি বাড়িতে রং করতে গিয়ে রাকিব মিয়া (২২) নামে এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে শহরের কলেজ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রাকিব মিয়া সদর উপজেলার পূর্ব কোমরনই গ্রামের মাহাবুব হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কলেজ পাড়ার সোহেল রানার বাড়ির দোতলায় রংয়ের কাজ করছিল মিস্ত্রিরা। কাজের প্রয়োজনে দোতলার ছাদে ওঠে রাকিব। এসময় অসাবধানতাবশত বাড়ির ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তাঁরে জড়িয়ে রাকিবের মৃত্যু হয়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com