দেলোয়ার হোসেন: | শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫ | প্রিন্ট | ১৭৫ বার পঠিত | পড়ুন মিনিটে
লাকসামে জমি বিক্রির প্রতিশ্রুতি দিয়ে অস্বীকৃতি, অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যান ও তার পরিবারের বিরুদ্ধে। ভয়ভীতি, হুমকি ও জমি আত্মসাতের অভিযোগে তোলপাড় এলাকায়।
লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মিজিয়া পাড়া গ্রামে জমি বিক্রির বায়না করে প্রতিশ্রুতি ভঙ্গ, পাওনা টাকা আটকে রাখা ও উত্তরাধিকারসূত্রে পাওয়া ভিটেবাড়িতে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ওমর ফারুক চেয়ারম্যানের বোন রাশেদা আক্তার ও তার পরিবারের বিরুদ্ধে।
অভিযোগকারী খোরশেদ আলম ভুইয়ার স্ত্রী জানান, দীর্ঘদিন ধরে তারা চেয়ারম্যান ও তার ঘনিষ্ঠদের চাপে রয়েছেন।
২০১৩ সালেও আওয়ামী লীগ সরকারের সময় প্রবাসফেরত স্বামীকে একাধিকবার ডেকে নিয়ে ভয়ভীতি দেখানো হয়েছিল। এখন আবার বলা হচ্ছে, “শেষ হাসিনা ফিরবে”—এই বলে দেওয়া হচ্ছে রাজনৈতিক হুমকি।
অভিযোগ রয়েছে, বায়নার পর জমিটি অন্যের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে, কিন্তু নির্ধারিত অর্থ বুঝিয়ে দেওয়া হয়নি। এমনকি, উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত স্বামীর ভিটেতেও বসবাসের সুযোগ দেওয়া হচ্ছে না।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ তৈরি হয়েছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ এবং ন্যায্য পাওনা ও সম্পত্তির অধিকার ফিরে পেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com