শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বিআরজেএ’র ব্রাহ্মণবাড়িয়ার নতুন কমিটি গঠন

শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) জেলা প্রতিনিধি:   |   মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিআরজেএ’র ব্রাহ্মণবাড়িয়ার নতুন কমিটি গঠন
১৮

বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন (বিআরজেএ)-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা সাংবাদিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতি নির্বাচিত হন দৈনিক নয়া দিগন্তের মোজাম্মেল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান দেশ রূপান্তর-এর মাঈনুদ্দীন রুবেল।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোজাম্মেল হকের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিআরজেএ’র সিনিয়র ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মোশাররফ হোসেন বেলাল।
নবগঠিত কমিটির অন্যান্য নেতৃত্বে যারা রয়েছেন তারা হলেন সিনিয়র সহ-সভাপতি হান্নান খাদেম (নিউ এইজ), সহ-সভাপতি বাবুল সিকদার (চ্যানেল এস), যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক হৃদয় (ডেইলি স্টার), সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান নিটল (দৈনিক বায়ান্ন), অর্থ সম্পাদক মো: খোকন মিয়া (বৈশাখী টেলিভিশন), দফতর সম্পাদক মাজহারুল করিম অভি (ঢাকা পোস্ট), প্রচার সম্পাদক খন্দকার শফিকুল আলম (দৈনিক মানবকণ্ঠ), নির্বাহী সদস্য মো: রোকন উদ্দিন (দৈনিক সংগ্রাম) ও মো: লোকমান হোসেন (ফোকাস বাংলা) পদে নির্বাচিত করা হয়েছেন।

নতুন কমিটি মফস্বল সাংবাদিকতার উন্নয়ন ও সদস্যদের অধিকার রক্ষায় সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com