শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বিএইচআরএফ’র আবেদনে ভারতীয় নাগরিক’কে নিরাপদ হেজাজতে দিলেন বিজ্ঞ মহানগর আদালত চট্টগ্রাম

চট্টগ্রাম প্রতিনিধি:   |   রবিবার, ২৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিএইচআরএফ’র আবেদনে ভারতীয় নাগরিক’কে নিরাপদ হেজাজতে দিলেন বিজ্ঞ মহানগর আদালত চট্টগ্রাম
৩১

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন- বিএইচআরএফ’র আবেদনে ভারতীয় নাগরিক মহিমা মোল্লা (২২) কে নিরাপদ হেজাজতে দিলেন বিজ্ঞ মহানগর ম্যাজিস্ট্রেট ১ম আদালত, চট্টগ্রাম।

মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন – বিএইচআরএফ এর একটি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এক ভারতীয় নারী ভিকটিমকে নিরাপদ আবাসনে প্রেরণের নির্দেশ প্রদান করেন। মহিমা মোল্লা (২২) ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ জেলার জীবনতলা থানার সরাঙ্গবাদ এলাকার মহিদ মোল্লা ও ফরিদা বিবির কন্যা । ভারতীয় নাগরিক ভিসা ও পাসপোর্ট ব্যতীত জনৈক বাংলাদেশী নাগরিক আব্দুর রহিম (৩০) পিতা- মৃত সেলিম, মাতা- বিলকিস বেগম, বিছমিল্লাহ্‌ টাওয়ার, এক কিলোমিটার, থানা- চান্দগাঁও চট্টগ্রামের সাথে প্রেমের সম্পর্কে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রেবেশের অভিযোগে ৩০/০৪/২০২৪ ইং তারিখে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে ।

মহিমা মোল্লাকে বিচার শেষে উক্ত আইনে ৬ মাসের জেল সাজা দেন বিজ্ঞ এস এম ২য় মোঃ অলি উল্লাহ্‌র আদালত । কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, ৬ মাস সাজা শেষ হলেও ২ বছর ২ মাস তাঁকে হাজতবাস করতে হয় । সাজা শেষ হলে আদালত স্থানীয় জামিনদাতের জিন্মায় আসামীকে মুক্তিদানের নির্দেশ দেন জনৈক মোঃ কামাল হোসেন (জাতীয় পরিচয় পত্র নং- ৫০৫৬৯৫৩৯৭৮) । তাকে দূঃসম্পর্কের আত্মীয় দাবী করে তাকে বিজ্ঞ আইনজীবী মোঃ শাহাদাৎ হোসেন এর নিকট থেকে জিম্মায় গ্রহণ করেন ।

কিন্তু উক্ত কামাল হোসেন ভিকটিমের সাথে আপত্তিকর আচরণ ও নির্যাতন করায় ভিকটিম নিজেকে তথায় নিরাপদ মনে না করায় পুনরায় তৎ বিজ্ঞ এডভোকেট মোঃ শাহাদাৎ হোসেনের নিকট চলে আসে। এডভোকেট মোঃ শাহাদাৎ মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন -বিএইচআরএফ আইনী সহায়তায় অদ্য ভিকটিম মহিমা মোল্লাকে বিজ্ঞ এম এম ১ আবু বক্কর সিদ্দিকের আদালতে উপস্থাপন করলে, মানবাধিকারের আবেদনের পরিপ্রেক্ষিতে উক্ত ভিকটিমকে নিজ দেশে ফিরে যাওয়ার প্রক্রিয়া শেষ না হওয়ায় পর্যন্ত তাকে সমাজসেবা অধিদপ্তরের পরিচালিত হাটহাজারী ফরহাদাবাদস্থ মহিলা ও শিশু কিশোরী হেজাজতদের নিরাপদ আবাসন (সেইফ হোম) এ রাখার নির্দেশ প্রদান করেন ।

ভিকটিম পক্ষে মামলা পরিচালনা করেন মানবাধিকার আইনবিদ যথাক্রমে এডভোকেট জিয়া হাবীব আহ্‌সান, এডভোকেট কানিজ কাউসার রীমা, এডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন, এডভোকেট মোল্লা এমরান নাঈম প্রমুখ ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com